ad
ad

Breaking News

Bankura

Bankura: বিজেপি নেতার গাড়িতে হাজার হাজার অবজেকশন ফর্ম, কেন?

বিশেষ করে তালডাংরা বিধানসভা কেন্দ্রের ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল বলে অভিযোগ উঠেছে।

Bankura Form 7 Voter List Scam

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাঁকুড়ার খাতড়া থানা এলাকায় রাতের অন্ধকারে রহস্যজনক একটি গাড়ি ঘিরে চাঞ্চল্যকর কাণ্ড ঘটে গেল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে প্রায় ৩,০০০ থেকে ৪,০০০টি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনপত্র বা ফর্ম ৭। উদ্ধার হওয়া এই ফর্মগুলির অধিকাংশতেই জেলার বিভিন্ন এলাকার, বিশেষ করে তালডাংরা বিধানসভা কেন্দ্রের ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল বলে অভিযোগ উঠেছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, ওই গাড়িটি বিজেপি নেতাদের এবং তার ভেতরে পাঁচজন কর্মী ছিলেন। স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকে তল্লাশি শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ির ভেতরে থাকা পাঁচজনের মধ্যে তিনজন অন্ধকারের সুযোগে চম্পট দিলেও, বাকি দু’জনকে ধরে ফেলেন স্থানীয়রা। ধৃত ওই দুই ব্যক্তিকে খাতড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলের অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র করছিল বিজেপি। তাঁদের দাবি, উদ্ধার হওয়া ফর্মগুলিতে তালডাংরার বহু সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের নাম লক্ষ্য করে ব্যক্তিগত তথ্য আগে থেকে লিখে রাখা হয়েছিল। তৃণমূল নেতৃত্বের মতে, এটি কেবল জালিয়াতি নয়, বরং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।