ad
ad

Breaking News

Balurghat Uprising

Balurghat Uprising: মহাসমারোহে পালিত হল বালুরঘাট দিবস

আজকের অনুষ্ঠানে ডাঙ্গি অঞ্চলের শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পরে কালেক্টরি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের তর্পণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জেলার শিল্পী ও স্কুল পড়ুয়ারা।

Balurghat Uprising: Celebrating Freedom Fighters’ Bold Stand

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: আজ ১৪ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হলো বালুরঘাট দিবস। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ১৯৪২ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামীদের দুঃসাহসী পদক্ষেপে প্রায় দু’দিন ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল বালুরঘাট(Balurghat Uprising)। সেদিন স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়, পুলিনবিহারী দাশগুপ্ত-সহ একদল তরুণ বিপ্লবী মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শহরের ট্রেজারি বিল্ডিং দখল করে ব্রিটিশ পতাকা নামিয়ে উত্তোলন করেছিলেন ভারতের জাতীয় পতাকা। আদালত, পোস্ট অফিস ও প্রশাসনিক ভবনে আগুন লাগিয়ে দেন বিপ্লবীরা, দখল নেন সরকারি দপ্তর। ভয়ে পালিয়ে যায় ব্রিটিশ কর্তারা।

[আরও পড়ুনঃ টেকঅফের আগেই ব্রেক! বড় বিপদের হাত থেকে বাঁচলেন যাত্রীরা, ছিলেন ডিম্পল যাদব]

যদিও মাত্র দু’দিনের মধ্যেই আবারও শহর দখল করে ব্রিটিশ সেনা, তবুও সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বালুরঘাট(Balurghat Uprising)। সেই স্মরণে প্রতিবছর আজকের দিনে পালিত হয় বালুরঘাট দিবস।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

আজকের অনুষ্ঠানে ডাঙ্গি অঞ্চলের শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পরে কালেক্টরি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের তর্পণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়(Balurghat Uprising)। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন জেলার শিল্পী ও স্কুল পড়ুয়ারা।

অনুষ্ঠানের মঞ্চে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট পৌরসভার এমআইসি বিপুল কান্তি ঘোষ, কাউন্সিলর বিপ্লব খা-সহ বিশিষ্টজনেরা।

বালুরঘাট দিবস উপলক্ষে শহরজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা বীরদের স্মৃতিচারণ করে শহরবাসী আবারও প্রতিজ্ঞাবদ্ধ হন দেশের জন্য কিছু করার।