ad
ad

Breaking News

#IndianRailways

উত্তরবঙ্গের রেলপথে বড় ঘোষণা! এবার বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেস পৌঁছবে হলদিবাড়ি পর্যন্ত

ফেরার পথে ভোর ৫টায় হলদিবাড়ি থেকে রওনা দিয়ে সকাল ৭টা ৩০ মিনিটে পৌঁছবে শিলিগুড়ি জংশনে।

balurghat-siliguri-express-extended-haldibari-train-timings

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : উত্তরবঙ্গের রেলপথে বড় সংযোজন। বালুরঘাট–শিলিগুড়ি এক্সপ্রেস এবার থেকে পৌঁছবে হলদিবাড়ি পর্যন্ত। বুধবার সকালে রেল মন্ত্রক সূত্রে মিলেছে এমনই খবর। ফলে দক্ষিণ দিনাজপুরের সঙ্গে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সরাসরি যোগাযোগ আরও সহজ হবে বলেই মনে করছেন যাত্রীরা।

নতুন সময়সূচি অনুযায়ী, বালুরঘাট স্টেশন থেকে আগের মতোই দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেন ছাড়বে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পৌঁছবে শিলিগুড়ি জংশনে। সেখান থেকে ৭টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে গিয়ে দাঁড়াবে হলদিবাড়ি স্টেশনে।ফেরার পথে ভোর ৫টায় হলদিবাড়ি থেকে রওনা দিয়ে সকাল ৭টা ৩০ মিনিটে পৌঁছবে শিলিগুড়ি জংশনে। পথে নিউ জলপাইগুড়ি হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে বালুরঘাটে ফেরার কথা।এই সম্প্রসারণকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটের নাট্য ব্যক্তিত্ব মনোজ গাঙ্গুলী। তাঁর কথায়, “শিলিগুড়ি–বালুরঘাট ট্রেন হলদিবাড়ি পর্যন্ত যাওয়ায় আমাদের অনেকটাই সুবিধা হবে। কোচবিহারের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে। আমাদের জেলা কৃষিনির্ভর।এখানকার উৎপাদিত ফসল এখন সহজেই কোচবিহার ও জলপাইগুড়িতে পৌঁছতে পারবে।”

একই সুর শোনা গেল বালুরঘাট একলাখি রেল যাত্রী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়ের গলায়।তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তাঁরা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় স্বস্তি ও আনন্দ দুই-ই রয়েছে। তাঁর দাবি, উত্তর–পূর্ব ভারতের সঙ্গে বালুরঘাটের রেল যোগাযোগ আরও জোরদার করার পরিকল্পনাও রয়েছে রেল দফতরের। প্রান্তিক জেলা হিসেবে দক্ষিণ দিনাজপুরের অর্থনীতি অনেকটাই নির্ভর করে কৃষি ও ক্ষুদ্র ব্যবসার উপর। নতুন এই রেল সংযোগ চালু হলে কৃষক থেকে ব্যবসায়ী— সকলেরই সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন যাত্রী সংগঠনের কর্তারা। উত্তরবঙ্গের মানচিত্রে বালুরঘাটের অবস্থান যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত দিচ্ছে বলে মত স্থানীয় মহলের।