ad
ad

Breaking News

Balurghat

পথশ্রীতে বালুরঘাটে উন্নয়নের গতি, একসঙ্গে সূচনা হল ৫০টি কাজের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী’-র অধীনেই মূলত শহরের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে।

balurghat-municipality-launches-50-road-development-works

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বালুরঘাট শহরের পরিকাঠামো উন্নয়নে আরও একধাপ এগোল পুরসভা। শনিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট পুরসভা এলাকার ৪০টি প্রকল্পের অধীনে ৫০টি উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হল। ভার্চুয়াল মাধ্যমে এই কাজগুলির সূচনা করেন পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বালুরঘাট পুরসভার পক্ষ থেকে এই ৪০টি প্রকল্পের জন্য ৫০টি কাজের ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়েছিল। যার মোট আর্থিক পরিমাণ ছিল প্রায় ৪ কোটি ৮৫ লক্ষ টাকারও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী’-র অধীনেই মূলত শহরের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে।

শনিবারের অনুষ্ঠানে চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর পিন্টু দাস, পল্লব দাস, প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সমস্যার দ্রুত সমাধান করতেই এই উদ্যোগ বলে জানানো হয়।এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, কিছুদিন আগেই আমরা ৪০টি প্রকল্পের অধীনে ৫০টি কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছি। প্রতিটি কাজ আলাদা করে সূচনা করতে গেলে অনেক সময় লাগত। তাই সব কাজ একসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে শুরু করা হল। তিনি আরও জানান, এই পর্যায়ের কাজগুলির জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকারও বেশি।পুরসভার দাবি, কাজগুলি সম্পূর্ণ হলে শহরের অভ্যন্তরীণ রাস্তাঘাটের চেহারা অনেকটাই বদলাবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে।