চিত্রঃ নিজস্ব
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: কলেজের পড়ুয়ারা যাতে শুধু ডিগ্রি নিয়েই থেমে না যান, বরং ভবিষ্যতে বিভিন্ন সরকারি পরীক্ষার উপযুক্ত প্রার্থী হিসেবে নিজেদের তৈরি করতে পারেন— সেই লক্ষ্যেই এক অভিনব পদক্ষেপ নিল বালুরঘাট কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলেজের ক্ষুদিরাম ভবনে অনুষ্ঠিত হলো সরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত এক সেমিনার ও মক টেস্ট কর্মসূচি (Balurghat College)।
আরও পড়ুনঃ Sonakshi Sinha: ‘দাবাং ট্যুর’ থেকে বাদ সোনাক্ষী! অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে
একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার কাঠামো, প্রস্তুতির ধরন, সময় ব্যবস্থাপনা ও প্রশ্নপত্রের ধাঁচ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীরা অংশ নেন বাস্তবধর্মী মক টেস্টে— যা পুরোপুরি সরকারি পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট কলেজের অধ্যক্ষ অধ্যাপক পঙ্কজ কুণ্ডু। ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের কলেজের লক্ষ্য শুধু পাঠদান নয়, পড়ুয়াদের বাস্তব জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত করা (Balurghat College)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভয় বা সংশয় কাটাতে এই কর্মসূচি যথেষ্ট সহায়ক হবে বলে আমরা আশাবাদী।”সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞ বক্তারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির প্রস্তুতিতে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির পরামর্শ দেন। কীভাবে নিজের দুর্বল দিক চিহ্নিত করে তা সংশোধন করা যায়, কীভাবে সময়ের সদ্ব্যবহার করতে হয়— সেসব বিষয়ও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তাঁরা (Balurghat College)।