ad
ad

Breaking News

Balurghat CCTV

পুরসভায় এবার এআই চমক! বোর্ডের সামনে দাঁড়ালেই নথিভুক্ত হবে অভিযোগ, বদলে যাচ্ছে বালুরঘাট

শহরের সার্বিক নিরাপত্তা ও নজরদারি বাড়াতে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভির আওতায় আনা হবে

Balurghat CCTV Plan: Citywide Surveillance

চিত্র- সংগৃহীত

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: গোটা শহরকে সিসিটিভির আওতায় আনতে বড় সিদ্ধান্ত নিল বালুরঘাট পুরসভা। পুরসভার বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে এই প্রস্তাবে সিলমোহর পড়ে। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানান পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা।পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের সার্বিক নিরাপত্তা ও নজরদারি বাড়াতে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভির আওতায় আনা হবে।

পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নাগরিক পরিষেবাকে আরও দ্রুত ও স্বচ্ছ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।এই উদ্যোগের অংশ হিসেবেই বালুরঘাট পুর এলাকায় বসানো হবে একটি এআই প্রযুক্তি যুক্ত অভিযোগ গ্রহণ বোর্ড। নির্দিষ্ট জায়গায় বসানো এই বোর্ডের সামনে দাঁড়িয়ে বাসিন্দারা তাঁদের সমস্যা বা অভিযোগ জানালেই তা সরাসরি পৌরসভার কম্পিউটার সিস্টেমে নথিভুক্ত হয়ে যাবে। পরে সেই তথ্যের ভিত্তিতেই উন্নয়নমূলক কাজের পদক্ষেপ নেবে পুরসভা।শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থাতেও আসছে বদল। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে চালু হতে চলেছে নতুন অ্যালার্ম সিস্টেম, যাতে পরিষেবা আরও নিয়মিত ও সময়মতো দেওয়া যায়।সংস্কৃতিচর্চার দিকেও নজর দিয়েছে পৌরসভা।

হরি মাধব মুখোপাধ্যায় নামাঙ্কিত মুক্ত মঞ্চ-এর পাশে নাট্যপ্রেমীদের জন্য একটি আলাদা কক্ষ তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে বালুরঘাট পৌর এলাকায় মঞ্চস্থ বিভিন্ন নাটকের ব্যানার ও পোস্টার টাঙাতে পারবেন নাট্যদলগুলি। আগে এই কক্ষটি প্রস্তাবিত ফুড জোনের পাশে তৈরির কথা থাকলেও, শেষ পর্যন্ত নাট্যচর্চার প্রতি সম্মান জানাতেই মুক্ত মঞ্চের পাশেই তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুরসভার দাবি, এই সব উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শহর আরও নিরাপদ ও প্রযুক্তিনির্ভর হবে, তেমনই সাংস্কৃতিক পরিমণ্ডলও পাবে বাড়তি।