ad
ad

Breaking News

Balurghat

বড় রঘুনাথপুরে চোরের হানা, নগদ টাকা ও সোনার গয়না লুটে নিল দুষ্কৃতীরা

balla-kali-puja-theft-balarghat

balla-kali-puja-theft-balarghat

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : বোল্লা রক্ষাকালী পুজো মানেই ভক্তের ঢল, আলো আর মেলার কোলাহল। কিন্তু সেই উৎসবই কাল হল বালুরঘাট শহরের বড় রঘুনাথপুর এলাকার এক ব্যবসায়ীর পরিবারের কাছে। বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল সাফ করে নিয়ে গেল নগদ টাকা, সোনার গয়না সহ প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তি।জানা গেছে, বালুরঘাটের বড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা অরূপ কুণ্ডু পেশায় ব্যবসায়ী। প্রতিবছরের মতো এ বছরও বোল্লা কালীপুজোর মেলায় দোকান দিয়েছিলেন তিনি।

দোকানে সাহায্যের জন্য পরিবারের অন্য সদস্যরাও মেলায় গিয়েছিলেন। সেই সুযোগেই বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা হাত সাফাই করে যায়। চুরি যায় নগদ ৪০ হাজার টাকার বেশি টাকা, প্রায় ১৫ ভরি সোনার গয়না ও বেশ কিছু দামি সামগ্রী। দিনের আলোয় এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অরূপবাবুর স্ত্রী মাধবী কুণ্ডু জানিয়েছেন, ‘ গতকাল বিকেলে আমরা সকলে বোল্লা মেলায় গিয়েছিলাম। আজ সকালে এক প্রতিবেশীকে ফোন করে বাড়ির অবস্থা জানতে চাইলে তিনি এসে দেখেন, সামনের গেট বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা। খবর পেয়ে আমরা বাড়িতে ফিরে দেখি সব উধাও।‘ খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কীভাবে চোরেরা প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।বড় রঘুনাথপুরের এই চুরির ঘটনায় প্রশ্ন উঠছে, দিনের আলোয় জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরি কীভাবে সম্ভব? মেলা ঘিরে যখন গোটা শহর ব্যস্ত, তখনই যেন সেই সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। এই ঘটনায় এখন কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।