ad
ad

Breaking News

Balurghat

বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে  মৃত্যু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিজের সেলেই ওই বন্দি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ সংশোধনাগারে পৌঁছায়।এই মৃত্যুকে কেন্দ্র করে সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্তে বিভাগীয় তদন্ত শুরু করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।সংশোধনাগার সূত্রে জানা […]

balarghat-jail-inmate-suicide

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিজের সেলেই ওই বন্দি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ সংশোধনাগারে পৌঁছায়।এই মৃত্যুকে কেন্দ্র করে সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার তদন্তে বিভাগীয় তদন্ত শুরু করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ।সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃত বন্দির নাম উৎপল মণ্ডল (৪৩)। তাঁর বাড়ি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে। ২০১৭ সালে খুনের মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৮ সালে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এরপর থেকেই তিনি বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিলেন।

শুক্রবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা।এদিকে শুক্রবার দুপুরে সূত্র মারফত জানা যায়, উৎপল মণ্ডল কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন।তাঁর চিকিৎসা বহরমপুরের মানসিক হাসপাতালে হয়েছিল বলেও জানা গিয়েছে। মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।