ad
ad

Breaking News

Ayon Ghosh

চাষির মাটি পরীক্ষা করবে ‘মেইড ইন বর্ধমান’ ডিভাইস, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বে পঞ্চম অয়ন

পূর্ব বর্ধমান, পিন্টু প্যাটেল: ভারতবর্ষের মধ্যে প্রথম ও গোটা বিশ্বে পঞ্চম স্থান অধিকার করল পূর্ব বর্ধমানের অয়ন ঘোষ। নিজের হাতে তৈরি করে অত্যাধুনিক একটি ডিভাইস বা যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের মাধ্যমে চাষিদের কোন মাটিতে কেমন চাষ হবে তা খতিয়ে দেখার আধুনিক মেশিন তৈরি করল বর্ধমানের অয়ন ঘোষ (Ayon Ghosh)। আরও পড়ুন: ভাগ্য বদলাতে গিয়ে জেল! কালীপুজোর রাতে […]

Ayon Ghosh from Burdwan Ranks World Top 5 with AI Soil Testing

গ্রাফিক্স: নিজস্ব

পূর্ব বর্ধমান, পিন্টু প্যাটেল: ভারতবর্ষের মধ্যে প্রথম ও গোটা বিশ্বে পঞ্চম স্থান অধিকার করল পূর্ব বর্ধমানের অয়ন ঘোষ। নিজের হাতে তৈরি করে অত্যাধুনিক একটি ডিভাইস বা যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের মাধ্যমে চাষিদের কোন মাটিতে কেমন চাষ হবে তা খতিয়ে দেখার আধুনিক মেশিন তৈরি করল বর্ধমানের অয়ন ঘোষ (Ayon Ghosh)।

আরও পড়ুন: ভাগ্য বদলাতে গিয়ে জেল! কালীপুজোর রাতে সাগরপাড়ায় পুলিশের দাপুটে অভিযান

বর্ধমান শহরে এক নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। অয়ন জানান, “চাষি ভাইদের যেহেতু জমিতে চাষ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কোন জমি চাষের উপযোগী কোন মাটিতে কোন ফসল ভালো হতে পারে সেই বিষয়ে ল্যাব টেস্ট করাতে হয় সে ক্ষেত্রে প্রায় অনেক দিন সময় লেগে যায়। সেখান থেকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার হাতে বানানো এই যন্ত্রাংশের মাধ্যমে চাষিরা খুব সহজেই জানতে পেরে যাবেন কোন মাটি চাষের উপযোগী, কোন মাটিতে কোন ফসল ভালো হবে।” (Ayon Ghosh)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

অয়ন জানান ছোট থেকেই নানান বিষয়ে বিজ্ঞানের প্রযুক্তি প্রয়োগের শখ রয়েছে তার। আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষি সংক্রান্ত এই ডিভাইস তৈরি করে পুরস্কৃত হন বর্ধমানের অয়ন ঘোষ। আন্তর্জাতিক স্তরে এই প্রতিযোগিতার কথা জানতে পেরে তিনি অনলাইনের মাধ্যমে এখানে অংশগ্রহণ করেন। আমেরিকার এক কোম্পানির আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা সারা বিশ্বের দেড় লাখ প্রতিযোগীদের মধ্যে থেকে ১১,০০০ প্রজেক্ট জমা পড়ে। তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের বর্ধমানের ছেলে অয়নের এই ডিভাইস বেছে নেওয়া হয়েছে। (Ayon Ghosh)

এই কাজের জন্য প্রতিযোগিতা আয়োজনকারী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক স্তরে অয়নকে ইতিমধ্যেই পুরস্কৃতও করা হয়েছে । অয়ন জানিয়েছেন আগামী দিনে এই প্রযুক্তির মাধ্যমে চাষের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে। এবং এই প্রযুক্তি আরও উন্নতভাবে কিভাবে ব্যবহার করা সম্ভব সেই বিষয়েও কাজ করার লক্ষ্য রয়েছে তার এছাড়াও অন্যান্য নানান বিষয় তার নতুনত্ব কিছু তৈরি করার ইচ্ছা রয়েছে। এর আগেও অয়ন নিজের হাতে নানান যন্ত্রাংশ তৈরি করেছেন সেখানেও খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। এলইডি লাইট দিয়ে ঘড়ি মোবাইল অ্যাপসের মাধ্যমে অটোমেটিক অন অফ হচ্ছে দরজা, ড্রোন ক্যামেরা আরও ইত্যাদি।

অয়নের বাবা রামপ্রসাদ ঘোষ এবং মা রানু ঘোষ তাদের ছেলের এই অভূতপূর্ব সাফল্যে অনেক খুশি এবং গর্বিত। তাঁরা চান তাঁদের ছেলে এভাবে বিশ্বের দরবারে এগিয়ে যাক। সকলের কাজে আসুক নাম উজ্জ্বল করুক পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ছেলে হিসাবে। (Ayon Ghosh)