Bangla Jago TV Desk : আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল শান্তিপুরের রাস উৎসব দেখব আজ সেই ইচ্ছা পূরণ হল রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন এত সুন্দর পরিবেশে রাস উৎসব দেখে মনটা আমার ভরে গেল।
এদিন নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির রাস উৎসব দেখতে এসে এ কথাই বললেন রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে পুষ্প স্তবক ও শীতপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে বিজয় কৃষ্ণ গোস্বামীর বংশধর শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
যদিও আগে থাকতেই স্পিকারকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণের তৃণমূল সভাপতি, ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
FREE ACCESS