ad
ad

Breaking News

Murshidabad

হরিহরপাড়ায় বড়সড় নাশকতার ছক বানচাল! পুলিশের জালে ২ ‘মাস্টারমাইন্ড’

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ।

Murshidabad With Firearm And Three Rounds Of Ammunition

চিত্রঃ নিজস্ব

​Bangla Jago Desk: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতি। বুধবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ।

​পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল যে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র কেনাবেচার জন্য কয়েকজন জড়ো হবে। সেই খবরের ভিত্তিতেই হরিহরপাড়া থানার পুলিশ কিষাণ মান্ডি এলাকায় ওত পেতে থাকে। কিছুক্ষণ পর একটি মোটরবাইকে করে দুই জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। ​তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গোলাম মোস্তফা মণ্ডল (বাড়ি রামকৃষ্ণপুর) এবং ইদ্রিস মণ্ডল (বাড়ি কাঞ্চননগর)। ঘটনার পর তাদের ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ​বুধবার দুপুরে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। এই কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ আনা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।