চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় অমর্ত্য সেনের নামের বানানে কিছু ভুল ছিল। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি (Logical Discrepancy) বা যুক্তিনির্ভর অসঙ্গতি ধরা পড়ায় নিয়ম মেনেই এই নোটিস পাঠানো হয়েছে। তবে প্রবীণ অর্থনীতিবিদের বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কমিশন জানিয়েছে, তাঁকে কোথাও যেতে হবে না। পরিবর্তে কমিশনের পক্ষ থেকে বিএলও (BLO) সরাসরি অমর্ত্যবাবুর বাড়িতে যাবেন এবং সেখানেই শুনানি বা প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে (Amartya Sen)।

মঙ্গলবার মেগা সভায় ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “আমি আসতে-আসতে শুনছিলাম অমর্ত্য সেনকে শুনানির নোটিস পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বের সভায় বিশ্ববন্দিত করেছেন। যাঁকে দেখে, যাঁর মাধ্যমে দেশ সমৃদ্ধ হয়েছেন, তাঁকে শুনানির নোটিস পাঠিয়েছেন (Amartya Sen)।”
অমর্ত্য সেনকেও SIR শুনানির নোটিশ! কমিশনের তীব্র বিরোধীতা অভিষেকের pic.twitter.com/fq0XerIt30
— BanglaJago Tv (@BanglaJagotv) January 6, 2026
তিনি আরও বলেন, “এরা আপনাকে কষ্ট দিয়ে মানসিক-শারীরিক অত্যাচার করে হেয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে। বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে তো?” এদিন মঞ্চে থেকে তিনি আবেদন করেন, বীরভূম থেকে তৃণমূলকে ২৬-এও জেতাতে হবে।
সেই সঙ্গে দেব-শামিকে শুনানির নোটিস পাঠানো নিয়ে তিনি বিস্ফোরক হয়ে বলেন, “কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র দেবকে নোটিস দিয়েছে। ক্রিকেটার শামি, যিনি দেশের জন্য খেলেছেন তাঁকে নোটিস পাঠিয়েছেন। এরা সকলকে আনম্যাপের চেষ্টা করছেন। আগামী দিন বিজেপিকে আনম্যাপ করে দিন (Amartya Sen)।”
অর্মত্য সেনকে SIR-এর নোটিস পাঠানো নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “বানানে ভুল থাকতে পারে। নির্বাচন কমিশন নিশ্চই দেখবেন বিষয়টি। কান্তি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নির্বাচন কমিশনের আধিকারিকরা গিয়েছিলেন। শুনানি হয়েছে। তেমন হলে ওঁর বাড়িতেও BLO যাবেন (Amartya Sen)।”