ad
ad

Breaking News

দিঘা

ভূতের রাজা দিল বর, দিঘায় সেজে উঠছে সত্যজিতের সব সৃষ্টি

Bangla Jago TV Desk : ভূতের রাজা দিল বর…। জবর জবর তিন বর…। হীরক রাজার দেশ থেকে অপু দুর্গা, প্রফেসর শঙ্কু থেকে ভূতের রাজা। এবার সত্যজিৎ রায়ের সৃষ্ট বিভিন্ন চরিত্র ফুটে উঠবে দিঘার সত্যজিৎ রায় পার্কে। গুপী গাইন বাঘা বাইন-এর মূর্তি ও অন্যদিকে হীরক রাজার দেশ ও ভূতের রাজার সাম্রাজ্য গড়ে উঠছে দিঘায়। সৈকত সুন্দরী […]

Bangla Jago TV Desk : ভূতের রাজা দিল বর…। জবর জবর তিন বর…। হীরক রাজার দেশ থেকে অপু দুর্গা, প্রফেসর শঙ্কু থেকে ভূতের রাজা। এবার সত্যজিৎ রায়ের সৃষ্ট বিভিন্ন চরিত্র ফুটে উঠবে দিঘার সত্যজিৎ রায় পার্কে। গুপী গাইন বাঘা বাইন-এর মূর্তি ও অন্যদিকে হীরক রাজার দেশ ও ভূতের রাজার সাম্রাজ্য গড়ে উঠছে দিঘায়। সৈকত সুন্দরী দিঘায় এবার অন্যরকম স্বাদ পেতে চলেছেন পর্যটকরা। শৈশবের সব স্বপ্নের চরিত্রের এবার দেখা মিলবে দিঘায়। নতুন বছরে দিঘার পর্যটকদের জন্য একের পর এক উপহার তুলে দিতে চলেছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ।

প্রমোদতরীর পর এবার দিঘার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে সত্যজিৎ রায় পার্ক।  ইতিমধ্যে ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে সেজে উঠছে সেই পার্ক।  ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে বিচের পাশে এই পার্কটি গড়ে তোলা হচ্ছে। একদিকে সমুদ্রের ঢেউয়ের মজা, অপরদিকে গুপী বাঘার সঙ্গে সঙ্গে হীরক রাজার দেশে ঘুরে বেড়ানোর আনন্দ তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, পর্যটকদের কথা ভেবে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ এলাকায় উন্নয়ন পরিষেবা তুলে ধারার চেষ্টা করা হচ্ছে। আগামী নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

রাজ্য সরকার চাইছে, রাজ্যের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র দিঘায় আরও পর্যটক উপযোগী করে গড়ে তুলতে। ইতিমধ্যে ঝাঁ চকচকে রাস্তা, সাউন্ড সিস্টেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরীর আদলে জগন্নাথ ধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। আগেই গড়ে তোলা হয়েছে মেরিন ড্রাইভ। সব মিলিয়ে ২০২৪ সালে পর্যটকদের সামনে একগুচ্ছ উন্নয়নমূলক পরিষেবা তুলে ধরতে চলেছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ।

 

FREE ACCESS