ad
ad

Breaking News

Agnimitra Paul

নির্বাচনের আগেই উত্তপ্ত আসানসোল: রানিগঞ্জে অগ্নিমিত্রা পালকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

যদিও, এই বিক্ষোভের পেছনে তৃণমূল আছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

Agnimitra Paul Faces Go Back Slogans: BJP MLA Met

চিত্র: সংগৃহীত

উজ্জ্বল দাশগুপ্ত: রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। শাসক-বিরোধী উভয় পক্ষ নেমে পড়েছে মাঠে। চলছে জনসংযোগ। আর এই জন সংযোগের মাঝে সাধারণ মানুষের ‘গো ব্যক’ স্লোগান শুনতে হল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পালকে। পড়তে হয় বিক্ষোভের মাঝে। রানিগঞ্জের এগারায় অগ্নিমিত্রা পালের কর্মসূচি ঘিরে ছড়ায় চরম উত্তেজনা। বুধবার ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচি চলাকালীন বিজেপি বিধায়ককে ঘিরে চলে ‘গো ব্যাক’ স্লোগান। বিধায়কের সামনেই দুই পক্ষে ঝামেলায় জড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিজেপি বিধায়ককে গত পাঁচ বছর ধরে এলাকায় দেখা যায়নি। সেই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। যদিও, এই বিক্ষোভের পেছনে তৃণমূল আছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

জানা গিয়েছে, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পাল বুধবার রানিগঞ্জ বিধানসভার নতুন এগারাতে যান সেখানে তিনি জনসংযোগ স্থাপন করতে যান। কিন্তু যখন তিনি পৌঁছন তখন সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে অগ্রিমিত্রা পাল বলেন, এখানে যারা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা কেউ স্থানীয় মানুষ নন তারা এখানকার পঞ্চায়েত সদস্য বিবেক মণ্ডলের গুন্ডা বাহিনী। তারা যখন দেখছেন যে বিধায়ক অগ্নিমিত্রা পাল তাদের এলাকায় আসছেন তাদের অসুবিধা হচ্ছে তাই তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। কারণ গত ১৫ বছরে যে অনুন্নয়ন এখানে হয়েছে তা যেন জানতে না পারা যায় তাই তারা এ ধরনের স্লোগান দিচ্ছেন এইভাবে তাকে আটকানো সম্ভব নয়।

এদিকে, এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছে তৃণমূল। দলের তরফে সামাজিক মাধ্যমে বলা হয়েছে, ‘নিজের নির্বাচনী কেন্দ্রে ‘পরিযায়ী’ বিধায়িকা অগ্নিমিত্রা পালের দুর্দান্ত প্রত্যাবর্তন! জনসেবায় শূন্য হলেও ড্রামা আর উসকানি ছড়াতে তিনি দশে দশ। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ উন্নয়ন হল একটি ক্যারাম বোর্ড উদ্বোধন। তাই স্বাভাবিকভাবেই আজ তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন এবং ‘গো ব্যাক’ স্লোগানে তার উপযুক্ত জবাব দিয়েছেন (Agnimitra Paul)।

অগ্নিমিত্রা পালকে দিয়ে শুরু হল, কাল যখন মোদী-শাহরা ভোট-ভ্রমণে বাংলায় পা রাখবেন, তখন বাংলার জনরোষ তাদেরও রেয়াত করবে না।’

এর আগেও যখন অগ্নিমিত্রা পাল তার বিধানসভা কেন্দ্রের অন্যান্য জায়গাতে গিয়েছিলেন তখনও তাকে এ ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এখনও রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষিত হয়নি এবং তার আগে অগ্রিমিত্রা পালকে মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বলা যায়, বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই তেতে উঠছে আসানসোল (Agnimitra Paul)।