ad
ad

Breaking News

West Medinipur

West Medinipur: জয়ী হওয়ার পর কর্ণগড় মন্দিরে পুজো দিলেন জুন!

কাউন্টিং এর আগেও মায়ের আশীর্বাদ নিয়ে গেছি, তার আগেও এসেছি,  বুধবার মায়ের আশীর্বাদ নিতেই এলাম! মা মহামায়া আমাকে প্রাণভরে আশীর্বাদ করেছেন

After winning Karnagarh temple June worship

সংগৃহীত

Bangla Jago Desk, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: কাউন্টিং এর আগেও মায়ের আশীর্বাদ নিয়ে গেছি, তার আগেও এসেছি,  বুধবার মায়ের আশীর্বাদ নিতেই এলাম! মা মহামায়া আমাকে প্রাণভরে আশীর্বাদ করেছেন।

[ আরও পড়ুন: Ayushman khuran: প্রকাশ্যে কিডন্যাপ আয়ুষ্মান খুরানা, এবার ফাঁস হলো সেই ভিডিও

এই বিধানসভার মেদিনীপুর সদর মধ্যে শালবনীর এই এলাকা থেকেই শালবনী ব্লকের ১০নং কর্ণগড় অঞ্চল সবথেকে বেশি লিড পেয়েছি।” বুধবার দুপুরে শালবনীর কর্ণগড়ের মা মহামায়ার মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই বললেন মেদিনীপুর লোকসভা আসনের নব-নির্বাচিত সাংসদ তথা বিজয়ী প্রার্থী জুন মালিয়া। তিনি আরও বলেন, “শালবনী সহ জঙ্গলমহলের জন্য অনেক কিছুই করার আছে। কর্মসংস্থান বাড়াতে হবে। এখানকার ছেলেমেয়েরা খুব ভালো খেলে। কলকাতার বিভিন্ন লিগে খেলছে।

সেটাও আরো জোর দিতে হবে। এখানকার ঐতিহাসিক রানীর গড়ের সংস্কার বা উন্নয়ন নিয়ে আমি বিধায়ক হিসেবেও কাজ করেছি। এবার আমার কাজের পরিসর আরো বাড়ল। আমি নিশ্চয়ই পর্যটন কেন্দ্র হিসেবে কিভাবে এই এলাকাকে আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে কাজ করব । প্রসঙ্গত , ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ফোঁটে পদ্ম। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির তরফে ভোটযুদ্ধে নেমেছেন অগ্নিমিত্রা পাল। তিনি কি  জয় লাভ করবে এই আসনকে অব্যহত রাখতে ? গুঞ্জন ছিল রাজনৈতিক মহলে। তবে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়াই।