ad
ad

Breaking News

Awas Yojana

ট্যাব দুর্নীতির পর এবার আবাসেও কারচুপি! উদ্বিগ্ন নবান্ন

ট্যাব দুর্নীতির পর এবার আবাসেও কারচুপি! আবাসের টাকা গায়েব, উদ্বিগ্ন নবান্ন।

after tab scam nabanna worried over awas yojana scam

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ট্যাব দুর্নীতির পর এবার আবাসেও কারচুপি! আবাসের টাকা গায়েব, উদ্বিগ্ন নবান্ন। জালিয়াতির সর্তকতা প্রচারের নির্দেশ ডিএম-দের। পাঁচ দফার নির্দেশ পঞ্চায়েত দফতরকে। আধার নম্বর ওটিপি চাইলে না দিতে নবান্নের নির্দেশ। অভিনব কায়দায় আবাসের টাকা গায়েব।

১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য নিজের টাকাতেই মানুষের বাড়ি বানিয়ে দেবে। এরপর ডিসেম্বরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে। মুখ্যমন্ত্রী জানান, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে মে মাসে।  

উল্লেখ্য, এর আগে ট্যাব দুর্নীতিকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল। বাংলার সরকার পড়ুয়াদের অনলাইনে উচ্চশিক্ষার সুবিধার্থে যে অনুদান দিচ্ছে তা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। তরুণের স্বপ্ন প্রকল্পের ভুরি ভুরি টাকা গায়েবের প্রমাণ মেলায় পুলিশ তদন্তে আরও গতি বাড়িয়েছে।ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের নেটওয়ার্ক কত গভীরে ছড়িয়ে রয়েছে তার কিনারা করতে যুদ্ধকালীন তত্পরতা শুরু করে সাইবার ক্রাইম শাখার পুলিশ। এবার আবাসেও কারচুপির অভিযোগ সামনে আসছে।