ad
ad

Breaking News

কলকাতা

বেনারস ও হরিদ্বারের পর এবার কলকাতায় দেব দীপাবলি

Bangla Jago TV Desk : বেনারস ও হরিদ্বারের পর এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দেব দীপাবলি। আগামী 26 এবং 27 নভেম্বর এই বার প্রথম বাজা কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের হাতে শুভসূচনা হবে দেব দীপাবলি উৎসবের। আর সেই উৎসবের সমস্ত দায়িত্ব […]

Bangla Jago TV Desk : বেনারস ও হরিদ্বারের পর এবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দেব দীপাবলি। আগামী 26 এবং 27 নভেম্বর এই বার প্রথম বাজা কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের হাতে শুভসূচনা হবে দেব দীপাবলি উৎসবের। আর সেই উৎসবের সমস্ত দায়িত্ব রয়েছেন কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ সদস্য তারক সিংহ।

তাই আজকেও দেব দীপাবলি উৎসবের আয়োজন নিয়ে বাজা কদমতলা ঘাটের পরিদর্শন করলেন তারক সিংহ। সঙ্গে ছিলেন বিভাগীয় ডি জি থেকে নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা। এদিন বাবুঘাট চপ্তারে বাজা কদমতলা ঘাটের পরিদর্শন করেন তারক সিংহ। আর হাতে খুব কম সময়। তাই নিজেদের তদরাতি তে আয়োজনের কাজকর্ম খুঁটিয়ে দেখতে হাজির মেয়র পরিষদ সদস্য। এই বিষয়ে তিনি জানান যে দেশের মধ্যে কয়েকটি জায়গায় মত এই প্রথম কলকাতায় দেব দেপাবালি উৎসব পালন করা হবে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। প্রায় দশ হাজার প্রদীপ প্রজ্বাল করে সম্পূর্ন ঘাট কে সুসজ্জিত করা হবে।

কলকাতায় এই প্রথম বার দেব দীপাবলি উৎসব পালন হতে চলেছে। তাই কোনো রকম আয়োজনে খামতি না থাকে তার জন্য নিজেই বেশ কয়েক বার তিনি দেব দীপাবলির আয়োজন দেখতে এসেছেন। তারই পরিপেক্ষিতে আজকেও তিনি পরিদর্শন করে উৎসবের কাজ কর্ম নিজেই খুঁটিয়ে দেখলেন। উল্লেখ্য যে দেব দীপাবলি উৎসব কে কেন্দ্র করে যাতে বারানাসির কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে দেব দীপাবলি উৎসবের আয়োজন কলকাতায় হয়। তার যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ করতে এবং সমস্ত কর্মসূচি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। তার জন্যই কোনো খামতি রাখতে নারাজ কলকাতা পৌর সংস্থা কর্তৃপক্ষ।

FREE ACCESS