ছবি - সংগৃহীত
Bangla Jago Desk: মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হয় হাওড়া-মুম্বই মেল। যারজন্য প্রাণ যায় ২জনের। আর বুধবার সকাল সাড়ে এগারোটায় ফাঁসিদেওয়ার রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে মালগাড়ি। ৬সপ্তাহ আগে এই রাঙাপানিতে বেলাইন হয় ট্রেন। ২মাসে ৪বার রেল দুর্ঘটনায় অনেকেই কটাক্ষ করে বলছেন,রেল যেন চলন্ত কফিন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,যা হচ্ছে তা নিয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন।তৃ ণমূল কংগ্রেস বলছে,আসলে রেলের রাশ কেন্দ্র ছেড়ে দিতে চাইছে,বেসরকারিকরণের লক্ষ্যে।
Another disastrous rail accident! Howrah- Mumbai mail derails in Chakradharpur division in Jharkhand today early morning, multiple deaths and huge number of injuries are the tragic consequences.
I seriously ask: is this governance? This series of nightmares almost every week,…
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024
দেড়মাসের মাথায় আবার রাঙাপানিতে রেল দুর্ঘটনা।গত ১৭জুন ফাঁসিদেওয়ায় রেল দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।বেলাইন দূরপাল্লার ট্রেনে বেঘোরে প্রাণ যায় ১১জনের।সেই স্মৃতি এখনও টাটকা।দুঃস্বপ্নের রেলযাত্রায় কিছুতেই লাগাম পড়ছে না।কারণ বুধবার আবার অভিশপ্ত সেই ফাঁসিদেওয়ার রাঙাপানিতেই দুর্ঘটনার মুখে পড়ে মালগাড়ি। বুধবার রাঙাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। তেলবোঝাই মালগাড়ির ২টি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হতাহতেরও খবর নেই। দেড় মাস আগে এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই বেলাইনের ঘটনা বাড়তি মাত্রা যোগ করে। বারবার রেল দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘মাত্র ৬ সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে। সেখানে আবারও রেল দুর্ঘটনা! যা ঘটছে, তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।’’তৃণমূল কংগ্রেস বলছে,রেল বেসরকারি করণ আর বিনিয়ন্ত্রণ করার আগে এভাবে দায় ঝেড়ে ফেলতে চাইছে নরেন্দ্র মোদির, রেল মন্ত্রক।
কেউ কেউ বলছেন,ভাগ্যিস এটি যাত্রীবাহী ট্রেন ছিল না,নাহলে কে জানে কত না প্রাণহানি হত।বিজেপি বিরোধী শিবির বলছে,বিজেপি সরকারের আমলে রেল দুর্ঘটনা যেন রেকর্ড ভেঙে রেকর্ড গড়ছে, স্বাধীনতার পর পূর্বতন সরকার গুলোর আমলে এত দুর্ঘটনা ঘটেনি বলে সরব বিরোধীরা। পরিসংখ্যান হাতে নিয়ে বিরোধীদের প্রতিবাদ।তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন, ২০১৪ থেকে -২৩ পর্যন্ত ৬৩৮টি রেল দুর্ঘটনা হয়। ২০২১-২২ পর দুর্ঘটনা আরও বেড়েছে।২০২১-২২ অর্থবর্ষে ৩৪টি রেল দুর্ঘটনা ঘটে,আর ২০২২-২৩ অর্থবর্ষে হয় ৪৮টি ভয়াবহ দুর্ঘটনা ।২০২৩এ বাহানাগায় প্রাণ যায় ২৯০জনের, চলতিবছরে ২মাসে ৪বার লাইফলাইন বেলাইন হওয়ার পরেও কেন কেন্দ্রের হুঁশ ফিরছে না তাই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী শিবিরের নেতারা।কেন রেলমন্ত্রী নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছেন না সেকথাও জানতে চান ইন্ডিয়া জোটের শরিকরা।