ad
ad

Breaking News

HIGHCOURT

ডি আই অফিসের নির্দেশ, প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না স্কুল-শিক্ষক’রা

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি অতনু নায়েক জানান,জেলা ডি আই এর ভালো উদ্যোগ তবে কলকাতা হাই কোর্টের নির্দেশকে বেশকিছু শিক্ষক শিক্ষিরা বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে টিউশন পড়াচ্ছেন

According to DI office, school teachers cannot teach private tuitio

Bangla Jago Desk, পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকরা আর প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। এই নিয়ম আগে থেকেই ছিল। কিন্তু তা সত্ত্বেও এখন সেই নিয়মের তোয়াক্কা না করেই এক শ্রেণির শিক্ষক প্রাইভেট টিউশন পড়াচ্ছেন। এমনকি অভিযোগ উঠছে বহু শিক্ষক কোচিং সেন্টার খুলে বসে আছেন। স্কুলে চাকরিরত শিক্ষকরা কোনওভাবে প্রাইভেট টিউশন করতে পারবেন না। কলকাতা হাইকোর্ট সে নির্দেশ আগেই দিয়েছিল। ফের সে কথা আরও একবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল।

কার্যত গত ২৩শে এপ্রিল পূর্ব বর্ধমান জেলা ডি আই এর পক্ষ থেকে ৯১ জনের শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি করা হয়েছে পূর্ব বর্ধমান ডি আই এর পক্ষ থেকে।
এরপর হিয়ারিং হবে জেলা ডি আই অফিসে। কার্যত নোটিশ জারি হওয়ার পর থেকে যেসব শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি হয়েছে তাঁর রীতিমত ভীতিষ্ঠ হয়ে পড়েছেন।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি অতনু নায়েক জানান,জেলা ডি আই এর ভালো উদ্যোগ তবে কলকাতা হাই কোর্টের নির্দেশকে বেশকিছু শিক্ষক শিক্ষিরা বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে টিউশন পড়াচ্ছেন।

পূর্ব বর্ধমান জেলা ডি আই ৯১ জনকে হিয়ারিং হবে এই লক্ষ্য রেখে যাতে আগামী দিনে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিরা এই ধরণের কাজ থেকে বিরত থাকে ।