ad
ad

Breaking News

গাঁজা

বাস থেকে উদ্ধার প্রায় ৩৫ কেজি গাঁজা, ঘটনায় গ্রেফতার ৩ মহিলা

Bangla Jago TV DEsk : ফের যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল গাঁজা। পাওয়া গিয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা। বাজারের কাছে যুক্ত থাকার অভিযোগে তিনজন মহিলাকে গ্রেফতার করল ডুয়ার্সের বানারহাট থানার পুলিশ। জানা যাচ্ছে এদের মধ্যে দুজনের কোলে দুটি শিশুও ছিল। রবিবার ঠিক সন্ধ্যা নাগাদ ঘটনা ঘটে ডুয়ার্সের বারারহাট ব্লকের মোরাঘাট চৌপথিতে। জানা যায়, এদিন বিকেলে […]

Bangla Jago TV DEsk : ফের যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল গাঁজা। পাওয়া গিয়েছে প্রায় ৩৫ কেজি গাঁজা। বাজারের কাছে যুক্ত থাকার অভিযোগে তিনজন মহিলাকে গ্রেফতার করল ডুয়ার্সের বানারহাট থানার পুলিশ। জানা যাচ্ছে এদের মধ্যে দুজনের কোলে দুটি শিশুও ছিল। রবিবার ঠিক সন্ধ্যা নাগাদ ঘটনা ঘটে ডুয়ার্সের বারারহাট ব্লকের মোরাঘাট চৌপথিতে।

জানা যায়, এদিন বিকেলে পুলিশ বিশেষ রুটিন চেকিং করার সময় শিলিগুড়ি বাস থেকে বেশ কিছু ব্যাগের মধ্যে থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করেন। পুলিশের নজর এড়াতে পরিকল্পনা করেই জামাকাপড়ের ব্যাগে করেই এই গাঁজা শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা যাচ্ছে এই অভিযুক্ত তিনজন মহিলার বাড়িও শিলিগুড়িতেই। অন্যদিকে গাঁজা পাচারকারীরা জানান বীরপাড়া থেকে শিলিগুড়িতে নামিয়ে দিলে ২০০০ টাকা করে দেওয়া হবে সেই কথাতেই তারা এই কাজ করেছেন।

বীরপাড়া থেকেই এক টোটো চালক ব্যাগগুলি বাসে তুলে দিয়ে তাদের শিলিগুড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে। এদিন জন মহিলার মধ্যে একজন এর আগেও এই কাজ করেছেন। অন্যদের এটি প্রথম। পুলিশ সূত্রের খবর সোমবার এই ৩ জন মহিলাকে কোর্টে তোলা হবে। এই ঘটনার সঙ্গে আরো কারা যুক্ত রয়েছেন তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

FREE ACCESS