ad
ad

Breaking News

অভিষেক ব্যানার্জি

বীরভূমের ১০০ দিনের কর্মীদের জন্য অভিষেকের সাহায্য

Bangla Jago TV Desk : বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের একাধিক ১০০ দিনের কর্মীকে অভিষেক ব্যানার্জির নিজের বেতনের টাকা থেকে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেওয়া হয়েছে। এদিন কাউকে ৩০০০ টাকা, কাউকে ৩৫০০ টাকা দেওয়া হয়েছে। তারা এতদিন 100 দিনের কাজের জন্য যে টাকা পেতেন সেই টাকার হিসাব করে এই টাকা দেওয়া হয়েছে। একটি খামে […]

Bangla Jago TV Desk : বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের একাধিক ১০০ দিনের কর্মীকে অভিষেক ব্যানার্জির নিজের বেতনের টাকা থেকে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেওয়া হয়েছে। এদিন কাউকে ৩০০০ টাকা, কাউকে ৩৫০০ টাকা দেওয়া হয়েছে। তারা এতদিন 100 দিনের কাজের জন্য যে টাকা পেতেন সেই টাকার হিসাব করে এই টাকা দেওয়া হয়েছে। একটি খামে ভরে নগদে তাদের টাকা পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জি।

এই টাকা দেওয়ার পাশাপাশি অভিষেক ব্যানার্জির তরফ থেকে ওই সকল মানুষদের একটি করে চিঠি দেওয়া হয়েছে যেখানে আন্দোলনে পাশে থাকার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এর পাশাপাশি তুলে ধরা হয়েছে কিভাবে কেন্দ্র সরকার তাদের প্রাপ্য টাকা নিয়ে বঞ্চনা করছে। এই খবরে স্থানীয় 100 দিনের কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা অভিষেক ব্যানার্জির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এই উদ্যোগের ফলে তাদের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে।

উল্লেখ্য, ১০০ দিনের কাজের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের হয়ে যে সকল মানুষেরা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তাদের কয়েকজনকে অভিষেক ব্যানার্জি নিজের বেতনের টাকা থেকে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গার ১০০ দিনের কর্মীরা টাকা পাচ্ছেন।

 

FREE ACCESS