চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ‘সেবাশ্রয় ২’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবার ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার হরিণডাঙ্গা বিডিও অফিস মাঠে আয়োজিত হয় এই ক্যাম্পটি। পরিদর্শনের সময় তিনি রাস্তায় এক অসুস্থ বৃদ্ধাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে যান এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন।
‘সেবাশ্রয় ২’ শিবিরে যাওয়ার পথে রাস্তার দুইপাশে বিশাল ভিড় জমে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পথ ধরে এগোতেই মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন। বয়স্করা হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর তরুণরা মোবাইল হাতে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে সবাইকে অভিবাদন জানান। এরপর মানুষের উৎসাহ ও উষ্ণতা দেখে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতিটি বিভাগ খুঁটিয়ে দেখেন এবং সেখানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি রোগীদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে কথা বলেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা সমাধানে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি চোখ, রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা এবং ক্যানসা পরীক্ষা মতো পরিষেবাগুলো এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এদিক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোগীদের সঙ্গে কথা বলেন এবং এক রোগীকে নিজ হাতে অক্সিজেনের নল পরিয়ে দেন।
ফলতার এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ‘সেবাশ্রয় ২’ প্রকল্পের মূল লক্ষ্যই হলো স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক সহায়তা এবং সামাজিক সুরক্ষাকে এক ছাতার তলায় নিয়ে আসা। মূলত রোগ নির্ণয় অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান করার চেষ্টা করা হয় এখানে। মানবিকতা ও উন্নত পরিষেবার মেলবন্ধনে এই কর্মসূচিটি এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য হয়ে উঠেছে।