চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! এমনই জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। সম্প্রতি FAM4TMC নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রকাশিত একটি ভিডিয়োকে কেন্দ্র করে এই জল্পনা আরও জোরদার হয়েছে (Abhishek Banerjee)।
ওই ভিডিয়োতে দাবি করা হয়েছে, নন্দীগ্রামের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন। ভিডিয়োতে অভিষেকের নন্দীগ্রাম সফরের কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় এবং তাঁদের সঙ্গে অভিষেকের সৌজন্য বিনিময়ের মুহূর্ত দেখা যায়। কর্মীদের একাংশকে অভিষেককে প্রার্থী করার দাবি তুলতে শোনা যায়। FAM4TMC-এর তরফে জানানো হয়েছে, এই প্রসঙ্গে অভিষেক বলেন, “তোমাদের মতো যুবরা পাশে থাকলে আমি লড়াইয়ে প্রস্তুত (Abhishek Banerjee)।”
২৬-এর নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী অভিষেক! ভাইরাল ভিডিয়ো ঘিরে জল্পনা তুঙ্গে pic.twitter.com/T1QtwDDLsA
— BanglaJago Tv (@BanglaJagotv) January 17, 2026
উল্লেখ্য, বৃহস্পতিবার নন্দীগ্রামে একটি সেবাশ্রয়ের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন। ওই সভায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। এর পরদিন পশ্চিম মেদিনীপুরে এক জনসভাতেও তিনি বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখেন (Abhishek Banerjee)।
এই ধারাবাহিক কর্মসূচির পর থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রাম কেন্দ্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দল যে দায়িত্ব দেবে, তিনি তা পালন করবেন। এই পরিস্থিতিতে নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কে হবেন, সে বিষয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের (Abhishek Banerjee)।