ad
ad

Breaking News

Abhishek Banerjee

বৃদ্ধ সাইকেল থেকে পড়তেই কনভয় থামালেন অভিষেক, নিজেই এগিয়ে এসে নিলেন খোঁজ

জানা গিয়েছে, এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিষ্ণুপুরের শিবমন্দির বড় কাঁছারি এলাকায় যাচ্ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

abhishek-banerjee-helps-elderly-man-fire-hit-shops

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ফের একবার মানবিক দিক দেখালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  রবিবার বাবা বড় বড় কাঁছারীর কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি।  সেইসময় অভিষেক দেখেন রাস্তায় ধারে এক প্রবীণ ব্যক্তি নিজের সাইকেল থেকে পড়ে গিয়েছেন। তখনই তিনি নিজের গাড়ি থেকে নেমে আসেন এবং তার সহায়তা করেন। জানা গিয়েছে, এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিষ্ণুপুরের শিবমন্দির বড় কাঁছারি এলাকায় যাচ্ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বছর খানেক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে মন্দির সংলগ্ন বহু দোকান ও বাজার ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে দোকান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই কাজ সম্পূর্ণ হওয়ায় এদিন নতুন দোকানঘরের চাবি তুলে দিতে সেখানে যাচ্ছিলেন সাংসদ।

এই সময় পথে উল্টো দিক থেকে সাইকেল চালিয়ে আসছিলেন এক বৃদ্ধ। অসাবধানতাবশত তিনি সাইকেল থেকে পড়ে যান। ঘটনাটি নজরে পড়তেই সঙ্গে সঙ্গে কনভয় থামানোর নির্দেশ দেন অভিষেক। গাড়ি থেকে নেমে দ্রুত বৃদ্ধের কাছে পৌঁছে যান তিনি। নিরাপত্তারক্ষীদের সাহায্যে বৃদ্ধকে তুলে দাঁড় করানো হয়। তাঁর কোথাও চোট লেগেছে কি না, তিনি ঠিক আছেন কি না—সেই বিষয়েও খোঁজ নেন অভিষেক। এমনকি বৃদ্ধ সাইকেল চালিয়ে যেতে পারবেন কি না, তাও জানতে চান তিনি এবং প্রয়োজন হলে নিরাপত্তারক্ষীদের তাঁকে এগিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিষ্ণুপুরের শিবমন্দির বড় কাঁছারি এলাকায় পৌঁছন তিনি। সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে নতুন দোকানঘরের চাবি তুলে দেন। পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের নানা সমস্যার খোঁজখবর নেন।

উল্লেখ্য, বড় কাছারিতেই ২০২৪ সালের ১৮ এপ্রিল  আগুনের লেলিহান শিখায় ভষ্মীভূত হয়ে যায়  মন্দিরের আশপাশের ৭০টি দোকান। বস্তুত, ক্ষতি হয় মন্দিরেরও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ ইঞ্জিন। কিছুক্ষণের আগুন নিয়ন্ত্রণও করে ফেলেন দমকলকর্মী। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এদিকে বড় কাঁছারি মন্দিরটি অভিষেকে সাংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজের সংসদীয় তহবিলের টাকা মন্দির ও লাগোয়া দোকানগুলির মেরামতির সিদ্ধান্ত নেন অভিষেক। বড় কাঁছারি মন্দির ফিরে পেয়েছে পুরোনো চেহারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য নতুন করে দোকান তৈরি করে দেওয়া হয়েছে। রবিবার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর ২ ব্লকে  দোকানমালিকদের হাতে চাবি তুলে দেন অভিষেক নিজে।