ad
ad

Breaking News

Abhishek Banerjee

Abhishek Banerjee: আর কতদিন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মেয়াদ থাকছে? দিন বেঁধে দিলেন অভিষেক

নির্বাচনী প্রচারের শেষ লগ্নে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ক্ষমতায় থাকার দিন বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee has fixed the days of Narendra Modi government's stay in power

ছবিঃ সংগৃহীত

Bangla jago Desk: নির্বাচনী প্রচারের শেষ লগ্নে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ক্ষমতায় থাকার দিন বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতায় শেষ মুহূর্তের রোড শেষে অভিষেক বলেন, এই সরকারের মেয়াদ আর মাত্র তিন দিন। চার তারিখে ভোটের ফলাফল বেরোবে আর পতন ঘটবে নরেন্দ্র মোদি সরকারের। দেশের মানুষ জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতায় এদিন সকালে নির্বাচনী প্রচারে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষকের রোড শো ঘিরে ছিল জনজোয়ার। ডায়মন্ড হারবার লোকসভার এই বিধানসভা এলাকায় সর্বাধিক ভোটে এগিয়ে রাখার আহ্বান জানান অভিষেক। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী বলেন, যদি এই কেন্দ্র সবচেয়ে বেশি ভোটে লিড দেয় তাহলে সাতটি বিধানসভার মধ্যে এক নম্বরে রাখা হবেই কেন্দ্রকে। এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তৃণমূলের এই যুবনেতা।

[আরও পড়ুনঃ Abhishek Banerjee: ‘এমন মার্জিনে তৃণমূল প্রার্থীকে জেতান যাতে বিজেপি ১০বছর পা না রাখতে পারে’ – অভিষেকের সন্দেশ-বার্তা

তৃণমূলের সেনাপতি বলেন, নরেন্দ্র মোদি সরকারের আমলে মূল্যবৃদ্ধি আগুন ছোঁয়া হয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে। আর তাই কেন্দ্রীয় সরকার বদল জরুরি। অভিষেক বলেন আর নরেন্দ্র মোদি সরকার ফিরে আসবেনা। কেন্দ্র সরকার গঠন করবে ইন্ডিয়া জোট। আর তিনদিন মাত্র ভ্যালিডিটি রয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। তারপরেই প্রাক্তন হয়ে যাবেন নরেন্দ্র মোদি। কেন্দ্রে নতুন সরকারের চালিকাশক্তি হবে তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুনঃ Mamata Banerjee: ঘূর্ণিঝড় নিয়েও ‘মিথ্যাচার করছেন মোদি’, কোনও সাহায্য করেনি কেন্দ্র বেহালার সভা থেকে চড়া সুরে জবাব মমতার