ad
ad

Breaking News

Abhishek Banerjee

বড় কাঁছারী মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

রবিবার বিকেলে মন্দিরে পৌঁছে রাজ্যবাসীর কল্যাণ এবং দলের সাফল্যের কামনায় বিশেষ প্রার্থনা করেন তিনি।

abhishek-banerjee-boro-kachari-temple-visit-west-bengal-election

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: দিল্লিতে যখন পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে দক্ষিণ ২৪ পরগনার বিখ্যাত বড় কাঁছারী মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে মন্দিরে পৌঁছে রাজ্যবাসীর কল্যাণ এবং দলের সাফল্যের কামনায় বিশেষ প্রার্থনা করেন তিনি। ভোটের দামামা বাজার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর এই মন্দির দর্শন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এদিন একটি জনহিতকর কর্মসূচিতেও অংশ নেন অভিষেক। বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকার বেশ কিছু নবনির্মিত দোকানের চাবি তিনি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর এই জনসংযোগ এবং মন্দির দর্শনের মধ্য দিয়ে নির্বাচনের প্রাক্কালে বড় কাছারি এলাকা কার্যত উৎসবমুখর হয়ে ওঠে।