ad
ad

Breaking News

Abhaya Attack

Abhaya Attack: ২১শে জুলাই সভার প্রাক্কালে অভয়া কাণ্ডের প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ কুনালের

Bangla Jago Desk: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২১শে জুলাই শহীদ দিবস সভার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয় ফের অভয়া কাণ্ডের প্রসঙ্গ তুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। তিনি সরাসরি একহাত নিলেন বিজেপি ও সিপিএমকে(Abhaya Attack)। শুধু তাই নয়, তিনি অভয়ার মা-বাবাকেও রাম-বামকে অক্সিজেন দিচ্ছেন কিনা বলে প্রশ্ন তোলেন। পাশাপাশি, নাম না নিয়ে দলের একাংশকেও কটাক্ষ করেন ঘাসফুল […]

Abhaya Attack: Kunal Ghosh Slams BJP-CPM Over Exploitation

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২১শে জুলাই শহীদ দিবস সভার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয় ফের অভয়া কাণ্ডের প্রসঙ্গ তুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। তিনি সরাসরি একহাত নিলেন বিজেপি ও সিপিএমকে(Abhaya Attack)। শুধু তাই নয়, তিনি অভয়ার মা-বাবাকেও রাম-বামকে অক্সিজেন দিচ্ছেন কিনা বলে প্রশ্ন তোলেন। পাশাপাশি, নাম না নিয়ে দলের একাংশকেও কটাক্ষ করেন ঘাসফুল শিবিরের এই প্রভাবশালী নেতা।

[আরও পড়ুনঃ Rain Alert: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরেও চলবে বৃষ্টি]

কুনাল ঘোষ বলেন, “বিজেপি কুৎসা করছে। রাস্তায় নামাচ্ছে অভয়ার মা-বাবাকে। ওনাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। ওনারা বলছেন নবান্ন চলো। কেন যাবেন নবান্ন? সিপিএম ও বিজেপিকে অক্সিজেন দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো গ্রেফতার করেছিল(Abhaya Attack)। ৯ই আগষ্টের পর ফের ওরা পথে নেমে শকুনের রাজনীতি করবে।” এরপরই নাম না নিয়ে তিনি দলের একাংশকে কটাক্ষ করলেন। কুনাল ঘোষ বলেন, “দলের অনেকে তখন দেওয়ালে বসেছিল। ভালো সময় দলের উত্তরীয় পড়বো আর খারাপ সময় গা ঢাকা দেব, এমনটা হতে পারে না।”

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, গতবছর ৯ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যদিও ঘাসফুল শিবিরও তাদের পাল্টা দেয়(Abhaya Attack)। অভয়ার সুবিচারের দাবি তুলে পথে নামেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। শেষ পর্যন্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জামিন পান ধর্ষন ও খুন মামলায়। তবে যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এখনো লড়াই চালিয়ে যাচ্ছে অভয়ার পরিবার। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।