Bangla Jago TV Desk : আবারো আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক। অভিযুক্তকে আজ তোলা হয় আদালতে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর স্টিমারঘাট সংলগ্ন এলাকায় হানা দেয় পুলিশ, এরপর এক যুবকের কাছ থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র।
যদিও ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃত যুবকের নাম তাপস দাস, বাড়ি শান্তিপুর বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের গবরচর মাঝেরপাড়া এলাকায়।
তবে শান্তিপুরের পুজোর মরশুমে একের পর এক আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করতে সক্ষম হচ্ছে পুলিশ, গতকাল রাতেও ঘটল একই ঘটনা। বৃহস্পতিবার ধৃত যুবককে আদালতে তোলে পুলিশ।
FREE ACCESS