Bengla Jago Desk: নবদ্বীপ ব্লকের মিঞা পাড়া এলাকায় তুলো থেকে সুতো তৈরির একটি কারখানায় সোমবার আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য। স্থানীয় সুত্রে জানা যায়, এদিন আনুমানিক ১১ টা নাগাদ আগুন লাগে ওই কারখানায়।
কারখানা সুত্রে জানা যায়, এদিন ওই সময় মেশিন বন্ধ ছিলো, শ্রমিকেরা জলখাবার খাচ্ছিলো হঠাৎ আগুন নজরে আসে, সাথে সাথে খবর দেওয়া হয় নবদ্বীপের দমকল বাহিনীকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, দমকল বাহিনীর চেষ্টাায় নিয়ন্ত্রণে আসে আগুন। সর্ট সার্কিটের কারনেই এই আগুন বলে প্রাথমিক অনুমান
দমকল বাহিনী ও কারখানা কতৃপক্ষের বলে জানা যায়।
তবে ক্ষতির পরিমানও এখনো জানা যায় নি, সময় মতো দমকল বাহিনী না এলে আগুন ভয়াবহতার রূপনিতে পারতো বলেও ধারনা স্থানীয়দের। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।