ছবিঃ নিজস্ব
Bangla Jago Desk: প্রশাসনের এই রাস্তা পাকাপোক্তকরণের ভাবনা শহরবাসীর মনে আশা জাগাচ্ছে। স্বস্তির শ্বাস ফেলে অনেকেই বলছেন,মাটির রাস্তার বেহাল দশা এবার দূর হোক। বর্ষায় সিউড়ির বেশ কিছু রাস্তা বেহাল হয়ে পড়েছে। বেশ কয়েকমাস আগে থেকেই ওই সমস্ত পথ খানাখন্দে ভরে গিয়েছিল। এখন বর্ষার মরশুমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরসভা ১৪নম্বর ওয়ার্ড,১৬ নম্বর ওয়ার্ড ও ১৮ নম্বর ওয়ার্ডের রাস্তার ভোলবদল করা হয়েছে।
যারজন্য এখন মাটির রাস্তা থেকে কংক্রিটের রাস্তা তৈরির কাজ মসৃণ করে তোলা হচ্ছে। কোথাও ২টি রাস্তা কোথাও আবার ৪টি রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার এই নিবনির্মাণ, শহরবাসীর চলাচলের বাধা দূর করছে। এমনকি নিকাশী ব্যবস্থাকেও সংহত করতে ড্রেনগুলো ঢেলে সাজানো হচ্ছে। মহকুমা শাসক সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন। ঝাঁচকচকে রাস্তা আর পরিবেশ বান্ধব নিকাশী ব্যবস্থার মাধ্যমে সিউড়ি শহরকে অত্যাধুনিক মাণে উন্নীত করার কাজ চলছে।
সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডের হাটজন বাজার কানন পল্লী এলাকার যে তিনটি ঢালাই রাস্তা হয়েছে। সেই তিনটি ঢালাই রাস্তা পরিদর্শন করেন মহাকুমা শাসক। পাশাপাশি ঢালাইয়ের গুণমান ও উচ্চতা হাত দিয়ে খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক। ডিপিআর অনুযায়ী সমস্ত ওয়ার্ডের কাজ হয়েছে কিনা ।বিশেষ করে রাস্তা,. পানীয় জলের ব্যবস্থা বা ড্রেন ঠিক আছে কিনা,সব কিছুই প্রশাসনিক স্তরে পর্যালোচনা করে দেখছেন প্রশাসনের কর্তারাও।নিখুঁতও সঠিক কাজ হচ্ছে কিনা তা জানানোর জন্য সাধারণ মানুষকে জানানোর অনুরোধ করেন মহকুমা শাসক। বীরভূমের সদর শহর সিউড়ির পরিকাঠামো উন্নয়নে প্রশাসন আন্তরিক।তৃণমূল স্তরের মানুষ যাতে সমস্ত পরিষেবা সময়মতো পায় সেদিকে প্রশাসন নজর রাখছে।