Bangla Jago Desk: কল্যাণীর এইমসের মুকুটে যুক্ত হল নতুন পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে চালু হয়েছে কার্ডিয়াক ক্যাথ ল্যাবও হার্ট লাং যন্ত্র। যারফলে হার্টের চিকিৎসাও করা যাবে এই হাসপাতালে। রোগীদের সুবিধার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জন ঔষুধি পরিষেবাও কাজ করছে। ৪১টি বিভাগে পরিষেবা পাচ্ছেন রোগীরা। জাতীয় স্তরের এই হাসপাতালে পরিষেবার মাণোন্নয়ন হওয়ায় রোগীরা বেশ খুশি।
রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের মতোই এইমসের মতো কেন্দ্রীয় হাসপাতালের জমিরও সংস্থান করেন মুখ্যমন্ত্রী। সেজন্য ১৮০একর জমি দেয় রাজ্য সরকার বিনামূল্যে। ৫৭কোটি টাকার জমি দেওয়া হয় বিনাপয়সায়। রাজ্যের সহযোগিতায় গড়ে ওঠা এই জাতীয় স্তরের হাসপাতালে এবার যুক্ত হল নতুন পালক।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে চালু হল কার্ডিয়াক ক্যাথ ল্যাবও লাং যন্ত্র। আগে কল্যাণী এইমসে ছিল না কোনও কার্ডিয়াক বিভাগের ক্যাথ ল্যাবের পরিষেবা।
ফলে আগামীদিনে হার্টের রোগের চিকিৎসা করতে পারবেন রোগীরা। উন্নত মাণের পরিষেবা প্রদানের জন্য পরিকাঠামোগত সবরকম সুবিধাই এই হাসপাতালে পাবেন রোগীরা। আশা করা হচ্ছে হাসপাতালে একছাদের তলায় নানা পরিষেবা মেলায় রোগীদের সময় ও খরচ বাঁচবে। কেন্দ্রীয় স্তরের এই হাসপাতালে আরও ২টি বিভাগ চালু হয়েছে। সেই পরিষেবা চালু হওয়ায় মোট ৪১টি বিভাগে এখন পরিষেবা প্রদান করা হচ্ছে।এর আগে এই নামকরা হাসপাতালে চালু হয়েছিল একাধিক পরিষেবা।
শুধু নদিয়া বা জেলার মানুষই নয়,ভিনরাজ্যের রোগীরাও এই অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে আসছেন। ১০টাকার একটি টিকিট কেটে আউটডোরে চিকিৎসা করাতে পারেন রোগীরা। খ্যাতনামা চিকিৎসক,প্রধানমন্ত্রী জনওষুধি পরিষেবা সহ বিভিন্ন বিভাগ চালু থাকায় এই হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। বাংলার পাশাপাশি,বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যের মানুষ এই কেন্দ্রীয় স্তরের হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। এখন থেকে হার্টের রোগের চিকিৎসা মেলায় রোগীদের বড় সুবিধা হবে। বিশেষ করে কলকাতার বাইরে যেসব জেলার মানুষ রয়েছেন তাঁদের কাছে এই উন্নতমাণের পরিষেবা আসলে নতুন দরজা খুলে দিচ্ছে বলাই যায়।