ad
ad

Breaking News

Hoogly

Hoogly : চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে বাড়ি ফিরলেন উড়িষ্যার নিখোঁজ বৃদ্ধ

চুঁচুড়ার এই স্বেচ্ছাসেবী সংস্থা ভবঘুরে অসহায় মানুষদের আশ্রয় দেয়। ৮৮ বছরের বৃদ্ধ অজিত বৈদ্য তাদের আশ্রয় থাকেন

A missing old man from Orissa returned home with the help of a volunteer organization in Chunchura

নিজস্ব ছবি

Bangla Jago Desk ,রাকেশ চক্রবর্তী,হুগলী: অজিত বৈদ্য উড়িষ্যার কেন্দ্রা পাড়ার কলটুংগা চাকাদা গোগুয়া এলাকার বাসিন্দা। জানা যায়, গত ১৭ তারিখে চা খেতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান।

[আরও পড়ুন : মেচেদা স্টেশনে ‘শ্লীলতাহানি’ ! রেহাই পেলেন না মা ও মেয়ে, যাত্রী নিরাপত্তা কোথায় ?]

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর না পাওয়া স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। গত ১৮ তারিখ হুগলীর শ্রীরামপুর থানা এলাকায় ওই বৃদ্ধকে রাস্তায় ঘুরতে দেখা যায়। শ্রীরামপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা থাকায় সঠিক ঠিকানা বুঝতে অসুবিধা হয়। থানার ইন্সপেক্টর সুখময় চক্রবর্তী চুঁচুড়া আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তের সঙ্গে যোগাযোগ করেন।

[আরও পড়ুন : Mamata Banerjee: ‘বঙ্গভঙ্গের’ দাবি বিজেপির একাংশের, ‘বঙ্গভঙ্গ’ রোখার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর]

চুঁচুড়ার এই স্বেচ্ছাসেবী সংস্থা ভবঘুরে অসহায় মানুষদের আশ্রয় দেয়। ৮৮ বছরের বৃদ্ধ অজিত বৈদ্য তাদের আশ্রয় থাকেন। এরপর বৃদ্ধর সঙ্গে কথা বলে বাড়ির সঠিক ঠিকানার খোঁজ শুরু হয়। বৃদ্ধের বয়স জনিত কারণে স্মৃতি কিছুটা লোগ পেয়েছে, তবে তার ছেলের নাম থানার নাম জানাতে পারেন তিনি। এরপর উড়িষ্যার কেন্দ্রাপাড়া জেলার মহাকালাপদ থানায় যোগাযোগ করে তার পরিবারের খোঁজ পাওয়া যায়। আজ শুক্রবার বৃদ্ধের ছেলে সঞ্জয় বৈদ্য চুঁচুড়ায় আসেন তার বাবাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সঞ্জয় বাবু জানান বাবার বয়স হয়েছে তাই সব কিছু মনে রাখতে পারেন না। ঘটনার দিন প্রতিদিনের মতো চা খেতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। ধন্যবাদ পুলিশ এবং চুঁচুড়া আরোগ্যকে, তাঁরা আমার বাবাকে ফিরিয়ে দিয়েছেন। ছেলেকে দশ দিন পর দেখে বৃদ্ধের চোখ ছলছল করে ওঠে। না বলা ভাষায় বলে ওঠেন আমায় বাড়ি নিয়ে চল।