চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : বীরভূম : পার্থ দাস : সিউড়ি থানার ১০০ মিটার ঢিল ছোড়া দূরত্বে একই চত্বরে দুটি সরকারি বিদ্যালয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গতকাল গভীর রাত্রে। আজ প্রথমে ওই স্কুলে প্রাইমারি বিভাগে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় খুলতে এসে দেখে অফিস রুমের তালা ভাঙ্গা। আলমারি লকার থেকে শুরু করে প্রায় দুই থেকে তিনটি আলমারির সমস্ত ব্লক ভেঙে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপরেই সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়।
[ আরও পড়ুন : সাগরে জন্ম নিল ঘুর্ণিঝড় ‘দানা’, কতটা প্রভাব পড়বে কলকাতায়? ]
পুলিশ এসে হাইস্কুলের সিসিটিভি ক্যামেরা দেখতে গেলে তখন দেখে হাই স্কুলেরও প্রায় সাত থেকে আটটি আলমারি তালা লকার ভাঙ্গা, ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিল চেয়ারে বিভিন্ন কাগজপত্র। সিসিটিভির মেন মেশিন থেকে খুলে নেওয়া হয়েছে মেমোরি কার্ড। তারপরে হতবাক হয়ে পড়ে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ঘটনাস্থলে নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ করেন ওই দুটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
[ আরও পড়ুন : উপনির্বাচনে এবার চতুর্মুখী লড়াই, ৬ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের ]
এখনো পর্যন্ত কি চুরি গেছে বা কত পরিমাণ চুরির মূল্য তা বলতে না পারলেও দুটি বিদ্যালয়ে থাকা নগদ অর্থ সহ বেশ কিছু নথিপত্র চুরি গেছে বলে এমনটাই অভিযোগ করছেন শিক্ষকরা। তবে এইভাবে প্ল্যান করে চুরি করা সিসিটিভি ক্যামেরা অফ করার ঘটনায় হতবাক সকলে। ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ। এরপর তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই তদন্তের জন্য ভাঙা অবস্থায় থাকা বিভিন্ন তালার সরঞ্জাম থেকে শুরু করে পড়ে থাকা বেশ কিছু জিনিস নিয়ে গেছে থানার পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তবে শহরে থাকা যে সকল সিসিটিভি ক্যামেরা গুলি রয়েছে সেগুলি ইতিমধ্যেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করবে বলে জানাচ্ছে সিউড়ি থানার পুলিশ।