ad
ad

Breaking News

Gaza

গাজায় নিহত ৪৫ হাজার ছাড়াল, ১৭ হাজারই শিশু

আশঙ্কা করা হচ্ছে, তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

45 thousand killed in Gaza In addition, 17 thousand children

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলের বারবার হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে, আহত হয়েছেন প্রায় ১ লক্ষ ৭ হাজার মানুষ। সোমবার গাজার স্বাস্থ্যমন্ত্রক এ তথ্য জানিয়েছে। প্যালেস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইজরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ প্যালেস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৯৬২ জন।

টানা ১৪ মাস ধরে চলা ইজরায়েলের এই হামলায় উপত্যকায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ হাজারই শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্বিচার ইজরায়েলি হামলায় গাজায় ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইজরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। ইজরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে পণবন্দি করে গাজায় নিয়ে আসা হয়। জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইজরায়েল, যা এখনও চলছে। ইজরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লক্ষ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থীশিবিরও।