ad
ad

Breaking News

Birbhum

বীরভূমে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন এক যুবতী সহ ৩ জন

 আহত ও নিহতদের পরিচয় এখনোও পর্যন্ত জানা যায়নি।

3 killed in Birbhum road accident

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: লরি ও মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে মৃত্যু হলো এক যুবতী সহ দুই মোটরসাইকেল আরোহীর। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও এক মোটর সাইকেল আরোহী। বুধবার  সন্ধ্যা ৮ নাগাদ পথ দূর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার ঘুসকিরা গ্রামের কাছে।

আরও পড়ুনঃ মণিপুর ইস্যু নিয়ে আলোচনার সময় সংসদে অনুপস্থিত রাহুল গান্ধি !

 আহত ও নিহতদের পরিচয় এখনোও পর্যন্ত জানা যায়নি। মুরারই থানার পুলিশ মৃতদেহ  দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, মুরারইয়ের দিক থেকে একটি খালি লরি নলহাটির দিকে যাচ্ছিল। সামনের দিক থেকে একটি মোটর সাইকেলে তিনজন চেপে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটরসাইকেল আরোহীর। ঘটনায় গুরুতর জখম হন আরো এক মোটর সাইকেল আরোহী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।