ad
ad

Breaking News

Central Force

১ এপ্রিল রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কত কোম্পানি কোন জেলায় যাচ্ছে জানেন?

আগেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১ মার্চ রাজ্যে এসে পৌঁছাচ্ছে।

27 companies of central forces are coming to the state on April 1

Bangla Jago Desk : আগেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১ এপ্রিল রাজ্যে এসে পৌঁছাচ্ছে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাঠানো হবে। এর মধ্যে সবচেয়ে বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে কোচবিহার জেলায়। কোচবিহারে মোট ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। এরপর জলপাইগুড়ি। মোট সাত কোম্পানি কেন্দ্র বাহিনী পাঠানো হবে জলপাইগুড়ি জেলাতে।

ইতিমধ্যেই দু’দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে গিয়েছে। জেলায় জেলায় তাদের পাঠানো হয়েছে। তারা কাজও শুরু করে দিয়েছে। এলাকায় এলাকায় টহলদারি চালাচ্ছে তারা। সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করতেই আগে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বলে দাবি করেছে কমিশন। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে। জওয়ানদের সঙ্গে ঘুরে ঘুরে ভোটারদের সাহস জোগাতে দেখা যাচ্ছে পুলিশকেও।

আলিপুরদুয়ারের জন্য বরাদ্দ হয়েছে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় পাঠানো হবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছালে মোট কেন্দ্রীয় বাহিনী বেড়ে দাঁড়াবে ১৭৭ কোম্পানি।

পরবর্তীতে আর কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে তা এই মুহূর্তে স্পষ্ট নয়। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্র বাহিনীকে ব্যবহার করছে কমিশন। আগেই জানানো হয়েছে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফা নির্বাচন। সূত্রের খবর এই নির্বাচনের আগে আরও কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে রাজ্যের।