Bangla Jago TV Desk : রাজভবনে আটকে রয়েছে ২২ টি বিল। এইসব বিল সম্পর্কে বিধানসভাকে অন্ধকারে রেখেছেন রাজ্যপাল। বুধবার আবারো অভিযোগ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার গরিমা বজায় রাখতে সব দলের বিধায়কদের কাছে আবেদন রাখলেন অধ্যক্ষ। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন।
একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে চলেছে এবারের অধিবেশনে। বুধবার বিধানসভায় বিএ কমিটির বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। অধিবেশন শুরুর আগে বুধবার রাজ্য বিধানসভায় বিএ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এবারও বিএ কমিটির বৈঠকে যোগ দিলেন না বিজেপির প্রতিনিধিরা। আর তা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছে একাধিক বিল আটকে থাকা নিয়ে আবারও সরব হয়েছেন বিধানসভার অধ্যক্ষ।
মোট ২২ টা বিল রাজভবনে আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অধ্যক্ষ বলেন বিলগুলি সম্পর্কে বিধানসভাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন রাজ্যপাল। বিমান বন্দ্যোপাধ্যায় সব দলের বিধায়কদের কাছে আবেদন রেখেছেন শীতকালীন অধিবেশনে বিধানসভার গরিমা বজায় রাখার। বিরোধীরা যেভাবে অকারনে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে আসে তা নিয়ে উস্মা প্রকাশ করেন তিনি।
FREE ACCESS