ad
ad

Breaking News

রায়গঞ্জ

রায়গঞ্জে বিতর্কিত জমিতে ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে চলল গুলি, মৃত ১

Bangla Jago TV Desk : বিতর্কিত জমিতে ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে গুলি চলতে চলতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম লালুয়া শেখ। বয়স আনুমানিক ৫৫ বছর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায়। মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত সুলেমানের জমির পাশের একটি খাস জমিতে ক্লাবের বোর্ড টাঙানো হয়েছিল। সেই বোর্ড খুলে দেওয়ার […]

Bangla Jago TV Desk : বিতর্কিত জমিতে ক্লাবের বোর্ড লাগানোকে কেন্দ্র করে গুলি চলতে চলতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম লালুয়া শেখ। বয়স আনুমানিক ৫৫ বছর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের ভুলকাই এলাকায়। মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত সুলেমানের জমির পাশের একটি খাস জমিতে ক্লাবের বোর্ড টাঙানো হয়েছিল। সেই বোর্ড খুলে দেওয়ার জন্য হুমকি দেয় সুলেমান। দিন সাতেক আগে ক্লাবের ওই বোর্ড লাগানো ও তা সড়িয়ে ফেলার বিষয়ে গোলমাল বাধে সুলেমান ও লালুয়া শেখের।

এই বিবাদে সুলেমান হক লালুয়া শেখকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়।  এরপর এদিন লালুয়া শেখ যখন তাঁর দোকানে বসেছিল, তখন কয়েকজন দুষ্কৃতী এসে লালুয়া শেখকে গুলি করে। স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় লালুয়া শেখকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা লালুয়া শেখকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরেই সুলেমানের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোক সহ স্থানীয়রা।

মৃতের পরিবারের ধারণা, এই ঘটনার পেছনে সুলেমানের হাত রয়েছে।অন্যদিকে, এই ঘটনায় মৃতের কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও স্থানীয়দের প্রাথমিক অভিযোগ, অভিযুক্ত সুলেমান এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশের দাবি, অভিযুক্ত সুলেমানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

 

FREE ACCESS