ad
ad

Breaking News

Naihati

নৈহাটি তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১, আটক আর‌ও ৪

নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হল এক। ধৃতের নাম অক্ষয় গণ।

1 arrested, 4 others detained in Naihati Trinamool worker murder case

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হল এক। ধৃতের নাম অক্ষয় গণ। অভিযুক্ত অক্ষয়ের সঙ্গে আর‌ও চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের অনুমান, জিজ্ঞাসাবাদের পর তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

উল্লেখ্য, একত্রে সে জানুয়ারি শুক্রবার বিকালে নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব টোটো করে যাচ্ছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী হামলায় খুন হন তিনি। প্রথমে তাঁকে থেঁতলানোর পর গুলিতে ঝাঁঝরা করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বহু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে নিয়ে আসে তৎকালীন পুলিশ কমিশনার অলক রাজোরিয়া। এই ঘটনায় স্থানীয় বিধায়ক গুলি চলার কথা বললেও রাজোরিয়া দাবি করেছেন গুলি চলার কোন ঘটনা ঘটেনি, তৃণমূল কর্মীকে থেতলেই খুন করা হয়েছে। আর এখানেই সংশয় করেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, শনিবার ব্যারাকপুরের প্রাক্তন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার পদ পরিবর্তন করে ট্রাফিক পুলিশের ডিজিট দায়িত্ব দেওয়া হয়েছে। আর ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদে অজয় কুমার ঠাকুরকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার দায়িত্ব পাওয়ার পর রাতেই নৈহাটি থানায় হাজির হন পুলিশ কমিশনের অজয়। তৃণমূল কর্মী খুলে একাধিক প্রশ্ন করেন পুলিশ কর্মীদের। তারপর একজনের গ্রেফতার ও চারজনের আটকের খবর পাওয়া গিয়েছে।