ad
ad

Breaking News

Sheikh Hasina

ভোটাধিকার হারালেন শেখ হাসিনা! লক করা হল জাতীয় পরিচয়পত্র

ভোটের থেকে আগেই আওয়ামী লিগকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার শেখ হাসিনাও তিনি ভোট দিতে পারবেন না।

sheikh-hasina-loses-voting-rights-national-identity-card-locked

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাসিনার জাতীয় পরিচয়পত্র লক করে দেওয়া হয়েছে। ভোটের থেকে আগেই আওয়ামী লিগকে সরিয়ে দেওয়া হয়েছিল এবার শেখ হাসিনাও তিনি ভোট দিতে পারবেন না। শুধু হাসিনা নয়, হাসিনার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না। বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের সচিব আখতার বলেন, ‘কোনও ব্যক্তির ন্যাশনাল আইডেন্টিটি কার্ড লক করা হলে, তিনি দেশে তো দূর, বিদেশ থেকেও ভোট দিতে পারবেন না।'(Sheikh Hasina)

আরও পড়ুনঃ WiFi Ban: আফগানিস্তানে এবার Wi-Fi-ও বন্ধ: ‘অনৈতিক কার্যকলাপ’ রুখতে তালিবানের নয়া ফরমান

নির্বাচন কমিশনের এক অফিসার জানিয়েছেন, শুধু শেখ হাসিনাই নন, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সাজিদ ওয়াজিদ জয় ও কন্যা সাইমা ওয়াজিদ পুতুলের ন্যাশনাল আই কার্ডও লক করে দেওয়া হয়েছে। নির্বাচন ভবনে ইসি সচিব আখতার বলেন, প্রবাসীদের বা দেশের বাইরে থেকে ভোট দিতে হলে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে এআইডি নম্বর। এটা ছাড়া রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন না। এভাবে সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।(Sheikh Hasina)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই তৈরী হয় মহম্মদ ইউনূসের সরকার। এখন দেশ চালাচ্ছে ইউনূসের সরকারই। স্থায়ী সরকার পেতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হওয়ার কথা। ফেব্রুয়ারী নির্বাচন ‘মহোৎসবের নির্বাচন’ দাবি করেছেন, মহম্মদ ইউনূস।  বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশন-এর বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনূস। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’। এর মধ্যে দিয়েই জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা সেই নবজন্ম অর্জন করতে পারি।’(Sheikh Hasina)