ad
ad

Breaking News

Bangladesh

বাংলাদেশে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদল নিয়ে বিতর্ক, শেখ হাসিনার হুঁশিয়ারি ইউনুসকে

গত বছরের আগস্টে গণ-আন্দোলনের জেরে ক্ষমতা থেকে সরানো হয় শেখ হাসিনাকে। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। দেশ ছেড়ে থাকলেও নিয়মিত ভার্চুয়াল সভার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

Controversy over name change of 'Mangal Shobhajatra' in Bangladesh, Sheikh Hasina warns Yunus

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাংলা নববর্ষের প্রাচীন রীতিতে পরিবর্তন এনে এবার বাংলাদেশে ভাঙা হয়েছে ঐতিহ্য। ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদল নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই মনে করছেন, এটি ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রচেষ্টা, যা পরোক্ষভাবে হিন্দুত্ব বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ। 

এই পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রধান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে। এক ভার্চুয়াল সমাবেশে ৮ মিনিটের ভিডিও বার্তায় হাসিনা বলেন, “আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে আপনাকেও পুড়তে হবে।”

[আরও পড়ুন: বৈশাখী শোভাযাত্রায় জায়গা পেল না আমজনতা, উঠল হাসিনা বিরোধী শ্লোগান]

গত বছরের আগস্টে গণ-আন্দোলনের জেরে ক্ষমতা থেকে সরানো হয় শেখ হাসিনাকে। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। দেশ ছেড়ে থাকলেও নিয়মিত ভার্চুয়াল সভার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

রবিবারের বার্তায় শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। মুক্তিযোদ্ধাদের পর্যন্ত কেউ মনে রাখছে না। আমরা তাদের স্মরণে সৌধ তৈরি করেছিলাম, আর এখন তা জ্বালিয়ে দেওয়া হচ্ছে! ইউনুস, আপনি এসবের কী জবাব দেবেন?”

শেষে তিনি আরও একবার সতর্ক করে বলেন, “মনে রাখবেন, আপনি যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে।”এই মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।