ad
ad

Breaking News

Tarique Rahman

বিএনপির চেয়ারপার্সন হচ্ছেন খালেদা-পুত্র তারেক রহমান

উল্লেখ্য, খালেদা জিয়া ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে ছিলেন।

bnp-leadership-change-tarique-rahman-party-chairman

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দীর্ঘ ৪১ বছর পর বিএনপির শীর্ষপদে পরিবর্তন আসছে। দলের প্রয়াত চেয়ারম্যান খালেদা জিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন তার পুত্র এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে তারেকের। 

উল্লেখ্য, খালেদা জিয়া ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই পদে ছিলেন। তাঁর নেতৃত্বে দল তিনটি জাতীয় নির্বাচনে (১৯৯১, ১৯৯৬ ও ২০০১) জয়ী হয়েছিল। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রয়াণের ফলে দলের শীর্ষপদ শূন্য হয়ে গেছে। এই শূন্যস্থান পূরণ করতে চলেছেন তারেক রহমান। ১৯৮১ সালের চট্টগ্রাম সেনা বিদ্রোহে নিহত হন তারেকের পিতা, বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।

স্বামীর মৃত্যুর পর খালেদা রাজনীতিতে সরাসরি আসেননি। ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন এবং ১৯৮৩ সালের মার্চে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৪ সালের ১২ জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন পদে মনোনীত হন এবং সাড়ে চার মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলের শীর্ষপদে আসীন হন। বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে গণভোট। 

মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও আপিলের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চূড়ান্ত প্রার্থিতালিকা ২১ জানুয়ারি প্রকাশিত হবে এবং নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে শুরু হবে। ফলস্বরূপ,  ৪১ বছরের দীর্ঘ সময়ে প্রথমবার এই পদে নতুন নেতৃত্ব আসার মাধ্যমে বিএনপির রাজনৈতিক জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।