ad
ad

Breaking News

Bangladesh

নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে মাঠে থাকবে সেনা ও পুলিশ, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আনসার বাহিনী নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করবে এবং তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে। 

bangladesh-election-security-deployment

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৯ দিন পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে প্রায় ১ লাখ সেনা, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাফ এবং ৫.৫ লাখ আনসার মোতায়েন থাকবে। আনসার বাহিনী নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করবে এবং তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের জন্য পুলিশ রাস্তায় থাকবে। নির্বাচনের আগে পরে কঠোরভাবে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।  শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীর এখন ৩০ হাজার সদস্য মাঠে আছে। নির্বাচনের সময় আরও প্রায় ১ লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। বিজিবি থাকবে প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র‌্যাফ প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবে সাড়ে পাঁচ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও দেওয়া হবে।

নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ইলেকশন খুবই শান্তিপূর্ণভাবে হবে—এ নিয়ে সন্দেহের কিছু নেই।’ আওয়ামি লিগকে তোপ দেগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা দেশ থেকে পালিয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে। এটি একজন বা দু’জনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।’

প্রসঙ্গত,  মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করানোর পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু সেই নির্বাচনে আওয়ামি লিগ অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হাসিনা। তাঁর বক্তব্য, ‘আওয়ামি লিগের উপর এই নিষেধাজ্ঞা যুক্তিযুক্তি নয়।  প্রত্যেকটি রাজনৈতিক দল চেয়েছিল চলতি বছরের শেষে নির্বাচন করার জন্য।    কিন্তু আগামী বছরের নির্বাচনের কথা জানিয়েছে মহম্মদ ইউনূসের সরকার।