ad
ad

Breaking News

Bangladesh

বিতর্কের পর মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের নির্বাচন কমিশনের

এর আগে রবিবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিল, ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না এবং ভোটকেন্দ্রের ৩৬৫ মিটার (৪০০ গজ) পরিধির মধ্যে মোবাইল নিষিদ্ধ থাকবে।

bangladesh-election-commission-mobile-rule-change

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিতর্কের মাঝেই সিদ্ধান্ত বদল করল বাংলাদেশের নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিষিদ্ধ করার আগে দেওয়া নির্দেশিকাটি প্রত্যাহার করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভোটাররা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন। প্রার্থী ও তাদের এজেন্টরাও মোবাইল সঙ্গে রাখতে পারবেন। তবে গোপন কক্ষে মোবাইল দিয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে রবিবার নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছিল, ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে না এবং ভোটকেন্দ্রের ৩৬৫ মিটার (৪০০ গজ) পরিধির মধ্যে মোবাইল নিষিদ্ধ থাকবে। ওই নির্দেশিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং বিভিন্ন দল প্রশ্ন তুলতে শুরু করে।

বিএনপির নির্বাচন কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, কমিশনের এই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়। জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম মন্তব্য করেন, এই নিষেধাজ্ঞা ভোটারদের মধ্যে ভয় ও আশঙ্কার পরিবেশ তৈরি করতে পারে। এনসিপি নেতা নাহিদ ইসলামও এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হন এবং নির্দেশিকা বাতিল না হলে কমিশনের দফতর ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

এদিকে বিতর্কের মধ্যে সোমবার রাতে সাংবাদিক বৈঠকে এসে নির্বাচন কমিশন নির্দেশিকা সংশোধনের কথা জানায়। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্দেশিকাটি ঘিরে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তিনি জানান, “আমরা নির্দেশিকাটি সংশোধন করছি। ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে গোপন কক্ষে ছবি তোলা যাবে না।” তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যা বোঝাতে চেয়েছিল, সেটি যথাযথভাবে বোঝানো না যেতে পারায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।