ad
ad

Breaking News

awami league

বাংলাদেশে ‘শাটডাউন’-র ডাক আওয়ামি লিগের

অন্তবর্তী সরকারের শাসনে সাধারণ মানুষ ক্ষুদ্ধ তার কারণে তাদের এই কর্মসূচির ডাক।

awami-league-shutdown-bangladesh-48-hour-nationwide

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বৃহস্পতিবার ঢাকায় লকডাউনের পর আবারও নতুন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লিগ। রবিবার থেকে বাংলাদেশ জুড়ে ৪৮ ঘন্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আওয়ামি লিগ। শাটডাউনের আগে ২ দিন আগেও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আওয়ামী লিগের তরফে। প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লিগ।

অন্তবর্তী সরকারের শাসনে সাধারণ মানুষ ক্ষুদ্ধ তার কারণে তাদের এই কর্মসূচির ডাক। আওয়ামি লিগের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল হওয়ায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

হাসিনা বলেছেন, ‘আওয়ামি লিগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্রসমাজ, যুবসমাজ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক কর্মী, দিনমজুর-সহ সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন করেছেন। এই কারণে আমি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।, বার্তা শেখ হাসিনার। বৃহস্পতিবার সকাল বেলা থেকে বিভিন্ন অশান্তির ছবি সামনে উঠে এসেছে। এমনকী একাধিক বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও সামনে এসেছে। বেশ কয়েকটি এলাকায় ককটেল এবং পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলেও দাবি। যা নিয়ে নতুন করে উত্তেজনা বাংলাদেশ।

উত্তপ্ত পরিস্থিতি সামলাতে সকালবেলা থেকে রাস্তায় সেনা টহল দেয়। এমনকি পুলিশের বিশাল বাহিনীকেও রাস্তায় নামানো হয়। আওয়ামি লিগের দাবি করেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকী বিচারের নামে প্রহসন বলেও তোপ দাগে আওয়ামি লিগ। এর প্রতিবাদেই বৃহস্পতিবার ঢাকায় লকডাউনের ডাক দেওয়া হয়।