ad
ad

Breaking News

awami league

আওয়ামী লিগের নতুন কর্মসূচী, ১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশে মিটিং মিছিলের ডাক আওয়ামী লিগের নেতাদের

আওয়ামী লিগের নেতারা বলছেন, গত ১৫ মাস সরকার এবং বিএনপি ও জামাতের আক্রমণের মুখে বহু নেতাকর্মী মারা গেছেন।

awami-league-bangladesh-13-november-lockdown

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: নতুন আন্দোলন আওয়ামী লিগের। সোমবার থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চার দিন ধরে বাংলাদেশে মিটিং মিছিলের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের শেষতম দিনে অর্থাৎ ১৩ নভেম্বর ঢাকায় লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লিগ। মানুষকে বাড়িতে থেকে আন্দোলনে অংশগ্রহণ করার কথা জানিয়ছে শেখ হাসিনার পার্টি। ‌

১৩ নভেম্বর ঢাকার একটি ট্রাইবুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাজা ঘোষনার দিন তারিখ জানাবে।  তার আগে উত্তপ্ত করতে চায় আওয়ামী লিগ। আওয়ামি লিগ ১৫ দিন আগে কর্মসূচী ঘোষণা হওয়া পর আওয়ামী লিগের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, অন্তবর্তী সরকারের তরফে বলা হয়েছে, গিয়েছে নিরাপত্তা এজেন্সি গুলি সরকারকে বলেছে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লিগের নেতা-কর্মী-সমর্থকেরা ঢাকায় গা ঢাকা দিয়ে আছে। যে কোনও মুহূর্তে তারা বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে।

১৩ নভেম্বর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। চারিদিকে কড়া নজর চলছে। ‌আওয়ামী লিগের নেতারা বলছেন, গত ১৫ মাস সরকার এবং বিএনপি ও জামাতের আক্রমণের মুখে বহু নেতাকর্মী মারা গেছেন। জেলে মারা গিয়েছে ৪০ জনের বেশি আওয়ামী লিগ সমর্থককে। এই পরিস্থিতিতে তাঁরা মনে করছেন পাল্টা মার ছাড়া পরিস্থিতির পরিবর্তন হবে না। সেই কারণেই তাদের এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, গত বছর ৫ অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। চতুর্থবার জয়ী হয়ে ক্ষমতায় এসে শেষমেষ দেশ ছাড়তে হয় তাঁকে। এক সময় শেখ হাসিনা দেশ চালিয়েছিলেন, সেই হাসিনার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতি, অত্যাচারের  অভিযোগ।