ad
ad

Breaking News

Bangladesh

হাসিনার পরে ইউনুসের বাসভবন ঘেরাও পড়ুয়াদের! নতুন কোন বিপদ কড়া নাড়ছে বাংলাদেশে

হাঁস-মুরগি থেকে আলমারি, ফ্রিজ, টেলিভিশন বাদ যায়নি কিছুই। এমনকি দেশের মহিলা প্রধানমন্ত্রীর দামি শাড়ি, প্রসাধন সামগ্রীও লুট করে নিয়ে যায় আন্দোলকারীরা। কার্যত সেই ঘটনার ৬ মাসের মাথায় নিজের বাড়ি বাইরে ছাত্রদের বিক্ষোভে নতুন করে চাপে পড়লেন ইউনুস সরকার, এমনটাই মত বিশেষজ্ঞদের।

After Hasina, students surround Yunus' residence! A new danger is knocking at the door in Bangladesh

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ফের ছাত্র আন্দোলনে উত্তাপ বিরাজ করছে বাংলাদেশে। রবিবার রাত থেকে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বাসভবন ঘেরাও করেছে ছাত্রদের একাংশ। এই ঘটনা জুলাই-অগাষ্টের গণ অভ্যুত্থানের স্মৃতি উস্কে দিয়েছে। অনেকেই মনে করছেন, হাসিনার মতোই কি পরিণতি হতে চলেছে ইউনুসের?

ইউনুসের বাসভবন ঘেরাওয়ের এই ঘটনার সঙ্গে হাসিনা সরকারের পতন ও বাসভবন লুঠের ঘটনার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজ নিয়ে জটিলতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বেরতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনের পথ বেছে নেয়। এদিকে, বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবিদাওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গড়তে চান। তাঁদের দাবি, মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক। তবে তাতে নারাজ ইউনুস সরকার।

২০২৪ সালের জুলাই-এর গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপরেই গঠিত হয় অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। এবার তাঁর বাসভবনই ঘেরাও করল ছাত্রদল। আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে, ছমাস আগে ঢাকার বঙ্গভবনের সেই চেহারা। আগস্টে হাসিনা দেশ ছাড়ার পরেই বিক্ষোভকারীরা তাঁর বাসভবনে প্রবেশ করে। চলে অবাধে লুটপাট। হাঁস-মুরগি থেকে আলমারি, ফ্রিজ, টেলিভিশন বাদ যায়নি কিছুই। এমনকি দেশের মহিলা প্রধানমন্ত্রীর দামি শাড়ি, প্রসাধন সামগ্রীও লুট করে নিয়ে যায় আন্দোলকারীরা। কার্যত সেই ঘটনার ৬ মাসের মাথায় নিজের বাড়ি বাইরে ছাত্রদের বিক্ষোভে নতুন করে চাপে পড়লেন ইউনুস সরকার, এমনটাই মত বিশেষজ্ঞদের।