ad
ad

Breaking News

June Maliah

June Maliah : জুনেই আবির্ভাব হল জুনের, দিলীপের গড়ে তৃণমূলের দাপট

গণনার দিন প্রথম থেকেই জোর টক্কর চললেও অবশেষে তৃণমূল প্রার্থীর কাছে হার মানতে হল অগ্নিমিত্রা পালকে।

Trinamool candidate June Mallya defeated BJP in Medinipur Lok Sabha constituency

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk : মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জয় পেলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। দিলীপ ঘোষের জয়ী কেন্দ্রে এবার জোড়াফুল ফোটালেন তৃণমূলের জুন মালিয়া। প্রথম থেকে জোর টক্কর দিয়েছে দুই প্রার্থী। মেদিনীপুর কেন্দ্র থেকে এবার নতুন সাংসদ হলেন জুন মালিয়া। সাধারণ মানুষকে এবং সাধারণ ভোটারদের পরিশ্রমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে পাঁচ বছর সাংসদ হয়ে দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। এবার সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে অগ্নিমিত্রার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে জুন মালিয়া। তবে নির্বাচনের আগে সাধারণ মানুষের মন কাড়তে প্রান্তিক গ্রামীণ এলাকায় প্রচার করেছেন তিনি। গণনার দিন প্রথম থেকেই জোর টক্কর চললেও অবশেষে তৃণমূল প্রার্থীর কাছে হার মানতে হল অগ্নিমিত্রা পালকে।

সাত সকালেই খড়্গপুরের কেন্দ্র বিদ্যালয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন জুন মালিয়া। প্রথম থেকেই বেশ ভালোই টক্কর চলেছিল দুই প্রার্থীর মধ্যে। সামান্য ভোটে এগিয়ে পিছিয়ে প্রতিদ্বন্দ্বিতা দিয়েছিল দুই প্রার্থী। শেষ হাসিটা হাঁসলেন জুন। অবশেষে জয় পেলেন জুন। জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক ছিলেন মেদিনীপুর থেকে দায়িত্ব সামলেছেন। এবার লোকসভা ভোটে জয়লাভের পর তার প্রান্তিক গ্রামীণ এলাকায় উন্নয়ন করা এবং শহর এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন সাধারণ মানুষের কাজ করার লক্ষ্য রয়েছে।

গণনা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি হনুমান মন্দিরের প্রণাম করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মানুষের উন্নয়ন করার কথা এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

বদল হলো সংসদ। পদ্ম থেকে জিতে পাঁচ বছর দায়িত্ব সামলেছিলেন দিলীপ ঘোষ, তবে সেই কেন্দ্রে ফুটলো নতুন ফুল। দিল্লিতে গিয়ে কতটা মানুষের হয়ে কাজ করতে পারেন জুন মালিয়া তা সময় বলবে।