ad
ad

Breaking News

Delhi Manhole Tragedy

‘বিজেপি মানবতার শত্রু’! দিল্লির ম্যানহোল-কাণ্ডে তোপ তৃণমূলের

তৃণমূলের দাবি, বিজেপি শাসিত ব্যবস্থার ‘ইচ্ছাকৃত গাফিলতিতেই’ দিল্লির সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।

Delhi Manhole Tragedy: Trinamool Slams BJP

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দিল্লির রাজপথে একের পর এক মর্মান্তিক মৃত্যু ঘিরে এবার সরাসরি বিজেপি-র বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দিল্লির রোহিণী এলাকায় এক শ্রমিকের খোলা ম্যানহোলে পড়ে মৃত্যুকে কেন্দ্র করে কেন্দ্র ও দিল্লির প্রশাসনিক গাফিলতির দিকে আঙুল তুলেছে জোড়াফুল শিবির। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রজ্যের ‘ইচ্ছাকৃত গাফিলতিতেই’ দিল্লির সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে (Delhi Manhole Tragedy)।

দিল্লির রোহিণী সেক্টর-৩২ এলাকায় বিরজু কুমার রাই (৩২) নামে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে একটি ঢাকনাবিহীন ম্যানহোল থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিরজুর সঙ্গী বুধন দাসের বয়ান অনুযায়ী, সোমবার রাতে মদ্যপ অবস্থায় ফেরার পথে হঠাৎই খোলা ম্যানহোলে পড়ে যান বিরজু। পরদিন সকালে খবর জানাজানি হলে পুলিশ দেহটি উদ্ধার করে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরও এক ভয়ংকর তথ্য। গত ৫ ফেব্রুয়ারি জনকপুরী এলাকায় ১৫ ফুট গভীর একটি গর্তে পড়ে মৃত্যু হয় কমল ধিয়ানি (২৫) নামে এক যুবকের। সরকারি সংস্থার খুঁড়ে রাখা ওই গর্তটি দীর্ঘক্ষণ অরক্ষিত অবস্থায় ছিল বলে অভিযোগ (Delhi Manhole Tragedy)।

তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল পেজে এই ঘটনাগুলোকে হাতিয়ার করে কড়া আক্রমণ শানিয়েছে। তৃণমূল তাদের পোস্টে বলেছে, “দিল্লির জনগণের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি! ঢাকনা বিহীন ম্যানহোলে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। চারদিন আগে দিল্লিতেই সরকারি সংস্থার খুঁড়ে রাখা গভীর গর্তে পড়ে একজন মারা যান। এইভাবে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের ইচ্ছাকৃত গাফিলতিতে দিল্লিতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। সবচেয়ে বড় কথা, এই নিয়ে বিজেপির বিন্দুমাত্র লজ্জা নেই। আসলে এদের কাছে সাধারণ মানুষের জীবনের কোন‌ও মূল্য নেই। বিজেপি মানেই মানুষের শত্রু, মানবতার শত্রু।”

মৃত বিরজুর বন্ধু সুনীল কুমারের অভিযোগ, এই মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, বরং সরকারি উদাসীনতা। তিনি বলেন, “যদি ম্যানহোলটি ঢাকা দেওয়া থাকত, তবে বিরজুকে এভাবে মরতে হতো না।”

দিল্লির একের পর এক এই মৃত্যু নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি। একদিকে প্রশাসনিক ব্যর্থতা, অন্যদিকে তৃণমূলের এই ঝাঁজালো আক্রমণ— সব মিলিয়ে কোণঠাসা গেরুয়া শিবির (Delhi Manhole Tragedy)।