ad
ad

Breaking News

CPIM-ISF

‘শূন্য’ তকমা মোছার চ্যালেঞ্জ! তৃণমূল-বিজেপি বিরোধী লড়াইয়ে বামেদের সঙ্গী আইএসএফ

সেলিমের সঙ্গে দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে নওশাদ সিদ্দিকী জানালেন, জোট নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে আসন বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দর কষাকষি এখনও চলছে।

CPIM-ISF Confirm Alliance for Bengal Elections

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বঙ্গ বিধানসভা নির্বাচনে ‘শূন্য’ তকমা মুছে নিজের অবস্থান শক্ত করতে সিপিআইএম আইএসএফের সঙ্গে জোট গঠন করতে যাচ্ছে। আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট সদর কার্যালয়ে বিমান বসু ও মহম্মদ সেলিমের সঙ্গে দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে নওশাদ সিদ্দিকী জানালেন, জোট নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে আসন বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দর কষাকষি এখনও চলছে (CPIM-ISF)।

নওশাদ সিদ্দিকী বলেন, এবারের লড়াই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ইস্যু নিয়ে। আইএসএফ বিধায়ক জোট প্রসঙ্গে বলেছেন, ‘২৫ হাজার প্রাথমিক স্কুল বন্ধের পথে, সরকারি হাসপাতাল থেকে সেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে বামফ্রন্ট, আইএসএফ এবং সমমনস্ক সামাজিক সংগঠনগুলি একত্রিত হচ্ছে।’

২০২১ সালের দেগঙ্গা আসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুই পক্ষই এবার সাবধান। উল্লেখ্য, ২০২১ সালে বামেদের সমর্থনে দেগঙ্গায় প্রার্থী দিয়েছিল আইএসএফ। কিন্তু সেখানে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছিল। এবার তা যাতে না হয় সেজন্য আলোচনা বাড়তি সময় ধরে চালানো হচ্ছে। আসন বণ্টন চূড়ান্ত করতে আরও আলোচনা করা প্রয়োজন বলে জানান আইএসএফ বিধায়ক। নওশাদ আরও স্পষ্ট করেছেন যে, জোটে অংশ নিতে ইচ্ছুক অন্যান্য দলকে সরাসরি বামফ্রন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে, যাতে বিরোধী ভোট ভাগাভাগি রোধ করা যায় (CPIM-ISF)।

বুধবারের বৈঠকের পর বাম-আইএসএফ জোটের আসন সংখ্যা এবং লড়াইয়ের রূপরেখা স্পষ্ট হবে, এবং রাজনৈতিক মহল এখন সেটির দিকে নজর রাখছে (CPIM-ISF)।